মো নয়ন শেখ, স্টাফ রিপোর্টার
১০ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৪ জন

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

৪০০

নড়াইলের লোহাগড়া উপজেলার পৌর এলাকার সিংঙ্গা গ্রামের এক দরিদ্র পরিবারের জীবন আজ চরম সংকটে। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে মেধাবী শিক্ষার্থী মোঃ আবু হুরাইরা (২১)।

লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষ করে একটি সরকারি চাকরি করা এবং পরিবারের দারিদ্র্যের অবসান ঘটানো। কিন্তু প্রায় দুই বছর আগে হঠাৎ করেই তার শরীরে ধরা পড়ে ক্যান্সার, যা বদলে দেয় পুরো পরিবারের জীবন।

আবু হুরাইরার বাবা আবু বক্কর সিদ্দিক (৬০) একজন অটোভ্যান চালক। পাশাপাশি একটি পানির কোম্পানির মাধ্যমে পানি সরবরাহ করে কোনোমতে পাঁচ সদস্যের পরিবার চালাতেন তিনি। দুই মেয়ে ও একমাত্র ছেলেকে নিয়ে ছোট এই পরিবারে আগে থেকেই অর্থনৈতিক চাপ ছিল, যা ছেলের চিকিৎসা শুরু হওয়ার পর ভয়াবহ রূপ নেয়।

ছেলের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে পরিবারের সব জমিজমা বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন তিনি। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকেও সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘ চিকিৎসার কারণে এখন আর কোনো সঞ্চয় অবশিষ্ট নেই। বর্তমানে পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে।

চোখে পানি নিয়ে আবু বক্কর সিদ্দিক বলেন, “আমি দিন-রাত পরিশ্রম করছি শুধু আমার ছেলেকে বাঁচানোর জন্য। সবকিছু বিক্রি করে ফেলেছি, এখন আর কিছুই নেই। সমাজের মানুষের কাছে সাহায্য ছাড়া আর কোনো পথ নেই।”

পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসা অব্যাহত রাখতে না পারলে আবু হুরাইরার জীবন বাঁচানো কঠিন হয়ে পড়বে। স্থানীয়রাও একই মত প্রকাশ করে দ্রুত মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, এই মেধাবী তরুণের জীবন বাঁচাতে এখনই এগিয়ে আসা জরুরি। মানবিক সহায়তা পেলে হয়তো আবারও সে স্বপ্নের পথে ফিরতে পারবে।

📞 সাহায্যের জন্য যোগাযোগ: 01940030801

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০