অনলাইন ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৯ জন

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক
ছবি : সংগৃহীত
২২৬

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি সমুদ্রতীরবর্তী রিসোর্টে অভিযান চালিয়ে ২১ জন বাংলাদেশিসহ মোট ২২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে একজন মিয়ানমারের নারীও রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সন্দেহজনক কার্যকলাপের ভিত্তিতে পুলিশ ওই রিসোর্টে অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন বন্ধ থাকা সত্ত্বেও ভেতর থেকে বিভিন্ন বিদেশি ভাষার শব্দ শোনা যাওয়ায় এলাকাবাসীর সন্দেহ তৈরি হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ভবনের ভেতরে ত্রিপল দিয়ে ঢাকা সরু পথ অতিক্রম করে অভিবাসীদের অবস্থান শনাক্ত করে। সেখানে গাদাগাদি অবস্থায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সোংখলা ইমিগ্রেশন পুলিশ ও পর্যটন পুলিশ যৌথভাবে চানা জেলার না থাব এলাকায় অভিযান চালায়। আগে থেকেই সেখানে অবৈধ অভিবাসীদের লুকিয়ে রাখা হয়েছে বলে তথ্য পেয়েছিল কর্তৃপক্ষ।

আটকের পর অভিবাসীরা অভিযোগ করেন, তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো রিসোর্ট মালিক কেড়ে নিয়েছেন। পরে অভিযানে ওই রিসোর্টের ৬৬ বছর বয়সী মালিককেও আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার কক্ষের খাটের নিচ থেকে দুটি বাক্সে লুকানো ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

আটক অভিবাসীদের ভাষ্য অনুযায়ী, তারা মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে দালালদের মাধ্যমে মাথাপিছু প্রায় ৭ লাখ টাকা প্রদান করেন। প্রথমে তারা বিমানযোগে কম্বোডিয়া যান এবং পরে সা কায়েও সীমান্ত দিয়ে হেঁটে থাইল্যান্ডে প্রবেশ করেন। এরপর কয়েক ধাপে তাদের ওই রিসোর্টে এনে রাখা হয়।

এ ঘটনায় রিসোর্ট মালিকের বিরুদ্ধে অবৈধভাবে অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ ও অবস্থানের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০