অনলাইন ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ৯:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৪ জন

ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া

ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া
১০৪

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নির্ধারণ হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁদ দেখার ওপর ভিত্তি করে। চাঁদ দেখা গেলে শুক্রবার, না হলে শনিবার দেশে ঈদ উদযাপিত হবে।

এরই মধ্যে বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এই পরিস্থিতিতে ঈদের দিনের আবহাওয়া কেমন হতে পারে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির তথ্যমতে, বুধবার থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের দিনও দেশের অনেক স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, দমকা বা ঝড়ো হাওয়া এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এ অবস্থায় ঈদের দিন বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিকতা ও সম্প্রীতির শিক্ষা দেয় ঈদুল ফিতর: রাষ্ট্রপতি

ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া

ফুটব্রিজহীন পীরগঞ্জ রেলক্রসিং: ঝুঁকিতে পথচারী, বাড়ছে দুর্ঘটনা

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুদকের মামলায় পরিবেশ অধিদপ্তরের কর্মী দিদারুল কারাগারে

ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

গঙ্গাচড়ার বেতগাড়ী গরুর হাটে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, নীরব প্রশাসন

অভিনেতা শামস সুমন আর নেই: এক নীরব প্রস্থান

গোপালগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিত্রা নদীর পারে: নদী, ইতিহাস ও মানুষের গল্প

১০

ইসরায়েল দাবি করলো ইরানের নিরাপত্তা প্রধানের হত্যার

১১

মাদারীপুরে দুই সড়ক দুর্ঘটনায় আহত ৫, প্রাইভেটকারে বেঁচে গেলো পরিবার

১২

পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরসহ ১১ উপজেলায় ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

বেনাপোলের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুস ছামাদ

১৪

ওড়াকান্দি বারুনী স্নান উৎসব ২০২৬: দশলক্ষাধিক মতুয়া ভক্তের মিলন মেলা

১৫

শেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী – আপিল বিভাগ সিদ্ধান্ত

১৬

মৃত্তিকা মায়া: গ্রামীণ জীবন ও লোকশিল্পের এক নান্দনিক চলচ্চিত্র পাঠ

১৭

লালসালু চলচ্চিত্র: ধর্ম, সমাজ ও প্রতারণার এক গভীর শিল্পিত উপস্থাপন

১৮

শিবপুরে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মনজুর এলাহী

১৯

চৌগাছায় লোহার পাইপ দিয়ে বড় ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় জিডি

২০