মোঃ কামাল হোসেন, নরসিংদী প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬০ জন

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
১৮৮

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) নরসিংদী মডেল মসজিদের সংলগ্ন এলাকায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আকিকুল ইসলাম স্বপন। এতে বিভিন্ন সাংবাদিক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন মাইন উদ্দিন ভূইয়া, শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ কামাল হোসেন প্রধান, শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আবু নাইম রিপন, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন প্রধান, সাংবাদিক রেজাউল, সাংবাদিক করিম, সমাজসেবক বেদন ভূইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মডেল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি এম.এম.এ মোরশেদ, সমাজসেবক হিমেল, আলী হোসেন, কোষাধ্যক্ষ কাউছার মিয়া, দপ্তর সম্পাদক ডা. এম.এ জামান ও সাংবাদিক আজিজুল হক।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোহাগ, সুমন ও রাসেল চৌধুরী।

ইফতার মাহফিলে প্রায় ৮০ জন এতিম শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে ইমাম আবু সালেহ মিয়ার পরিচালনায় দেশ ও জাতির কল্যাণ কামনায় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব একটি আধুনিক ও সক্রিয় সংগঠন। তারা আশা প্রকাশ করেন, এ সংগঠনের সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের সত্য তুলে ধরবেন এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন।

বক্তারা আরও জানান, নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উন্নয়নে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

১

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

২

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

৪

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

৫

চিকিৎসকসংকট, পরীক্ষা-নিরীক্ষার অভাব ও অ্যাম্বুলেন্স জটিলতা: বেহাল মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার

৬

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

৭

Application ID দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন যেভাবে

৮

গাড়ির টায়ারে কালো রং ব্যবহার করা হয় কেন?

৯

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

১০

অপরাজিতা সিম নিতে কত টাকা লাগে, প্রথম রিচার্জে মিলবে কী কী বোনাস?

১১

কংগ্রেসের প্রশ্নে হোয়াইট হাউসের অনুমতি চান ট্রাম্প

১২

৭৫০ সিসির নতুন বাইক আনল Royal Enfield, কী থাকছে এতে?

১৩

২০২৭ সালে আসছে হোন্ডার বড় হাইব্রিড এসইউভি, থাকছে তিন সারির আসন

১৪

মৃত্যুর ২২৭ বছর পর নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল

১৫

মন্দির থেকে ফেরার পথে একই পরিবারের ৯ জনের মৃত্যু

১৬

তিন গতিদানবের অপেক্ষায় বাংলাদেশ, কঠিন পরীক্ষার মুখে ব্যাটাররা

১৭

বন্ধ হতে পারে ১২ বছরের টিভিএসের ১১০ সিসির জনপ্রিয় বাইক যাত্রা

১৮

লেবাননের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের সমর্থন

১৯

২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল

২০