রিয়াজুল হক সাগর । রংপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৬ জন

কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা
২৬১

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মোঃ রুহুল আমিন নামে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ফুলখাঁ চাকলা এলাকায় উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা ভবনে প্রাইভেট পড়তে গিয়ে এ ঘটনা ঘটে।

মোঃ রুহুল আমিন সাকোয়াঁ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফুলখাঁ চাকলা বাজার সংলগ্ন এলাকায় স্কুলের ক্লাস শেষের পর শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী ছাত্রী একা পড়ার সময় শিক্ষক তার ওপর পাশবিক নির্যাতনের মাধ্যমে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রী ভীতসন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরে গিয়ে বিষয়টি তার মাকে জানান।

ঘটনার খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় কাজ্জী বলেন, “মোঃ রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।”

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

১

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

২

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

৪

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

৫

চিকিৎসকসংকট, পরীক্ষা-নিরীক্ষার অভাব ও অ্যাম্বুলেন্স জটিলতা: বেহাল মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার

৬

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

৭

Application ID দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন যেভাবে

৮

গাড়ির টায়ারে কালো রং ব্যবহার করা হয় কেন?

৯

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

১০

অপরাজিতা সিম নিতে কত টাকা লাগে, প্রথম রিচার্জে মিলবে কী কী বোনাস?

১১

কংগ্রেসের প্রশ্নে হোয়াইট হাউসের অনুমতি চান ট্রাম্প

১২

৭৫০ সিসির নতুন বাইক আনল Royal Enfield, কী থাকছে এতে?

১৩

২০২৭ সালে আসছে হোন্ডার বড় হাইব্রিড এসইউভি, থাকছে তিন সারির আসন

১৪

মৃত্যুর ২২৭ বছর পর নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল

১৫

মন্দির থেকে ফেরার পথে একই পরিবারের ৯ জনের মৃত্যু

১৬

তিন গতিদানবের অপেক্ষায় বাংলাদেশ, কঠিন পরীক্ষার মুখে ব্যাটাররা

১৭

বন্ধ হতে পারে ১২ বছরের টিভিএসের ১১০ সিসির জনপ্রিয় বাইক যাত্রা

১৮

লেবাননের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের সমর্থন

১৯

২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল

২০