বাদশাহ মিয়া । মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৮ জন

মুকসুদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
১৬৬

পবিত্র ঈদুল ফিতর উদযাপনকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা জোরদার, মাইকিং ও প্রচার কার্যক্রম, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে, উপজেলার প্রধান ঈদের জামাত মুকসুদপুর সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে সব ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ জামাত আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

সভা শেষে সভাপতি উপস্থিত সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০