বাদশাহ মিয়া | মুকসুদপুর প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২ জন

মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

৭২

গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম মোল্লা হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার (১১ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলার বালিয়াকান্দী বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত সিয়াম মোল্লার পরিবারের সদস্যসহ বাঁশবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে সিয়ামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরও অভিযোগ করেন, মামলার দুই আসামি এখনও গ্রেফতার হয়নি এবং তারা দেশত্যাগের চেষ্টা করছে। তাই দ্রুত তাদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা।
নিহত সিয়ামের মা শিউলি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি খুনিদের ফাঁসি চাই।” এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
নিহতের চাচী রুমা বেগম বলেন, “আমাদের সন্তান কোনো অপরাধ করেনি। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিন দিন লাশ গুম করে রাখা হয়েছিল। আমরা এই হত্যার বিচার চাই।”
নিহতের চাচা শিপন মোল্লা বলেন, সিয়াম মুকসুদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। অভি মুন্সি, সাজিদ, পারভেজ ও দিদার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে এবং একটি পুকুরের কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রাখে। তিন দিন পর তাদের দেওয়া তথ্যে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনের মধ্যে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি দুইজন দেশত্যাগের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানান পরিবারের সদস্যরা।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় নিহত সিয়ামের চাচা রিপন মোল্লা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ থেকে মুকসুদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র সিয়াম নিখোঁজ ছিল। পরে ৯ মার্চ রাতে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সিয়ামের কাছে থাকা আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার কয়েকজন বন্ধু হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ৭ মার্চ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে এবং মরদেহ পুকুরে গুম করে রাখে। এ ঘটনায় দিদার (১৪) ও পারভেজ (১৫) নামে দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী

মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শেখ হাফিজুর রহমান

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

১১

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

১২

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

১৩

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১৪

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

১৫

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

১৬

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১৭

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১৮

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১৯

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

২০