আকন্দ সোহাগ । মাদারগঞ্জ প্রতিনিধি
৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৭ জন

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী
২২০

মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার থেকে কোয়ালীকান্দি বাজার সড়কের কাটাখালী বিলের ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজের দুই পাশের রেলিং দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। রেলিংয়ের লোহার রডও চুরি হয়ে গেছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

স্থানীয়দের অভিযোগ, রেলিংবিহীন অবস্থায় ব্রিজটি ব্যবহার করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো সংস্কার উদ্যোগ নেই।

জানা গেছে, ১৯৯৭-৯৮ অর্থবছরে কাটাখালী খালের ওপর ব্রিজটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া, কোয়ালীকান্দি, পাকরুলসহ পাশের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ৭-৮টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন।

কোয়ালীকান্দি গ্রামের বাসিন্দা বারিক আকন্দ জানান, প্রায় ৬-৭ বছর আগে ব্রিজের এক পাশের রেলিং ভেঙে পড়ে। কয়েক মাসের ব্যবধানে অন্য পাশের রেলিংও ধসে যায়। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় রেলিংয়ের রড পর্যন্ত চুরি হয়ে গেছে।

তেঘরিয়া এলাকার ভ্যানচালক রহিম মিয়া বলেন, “রেলিং না থাকায় ব্রিজ পার হতে খুব ভয় লাগে। বিশেষ করে রাতে বা বৃষ্টির সময় ঝুঁকি আরও বেড়ে যায়। দ্রুত সংস্কার দরকার।”

স্থানীয় ইউপি সদস্য জগলুল হক রিমু বলেন, এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত ১০টি এলাকার ২০ থেকে ২৫ হাজার মানুষ নিয়মিত এই পথে চলাচল করে। দ্রুত সংস্কার অথবা নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, রেলিংবিহীন ব্রিজটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১২

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৪

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৫

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৬

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৭

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৮

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

১৯

প্রেম, তারকা ও সময়ের ভাষ্যকার: সোহানুর রহমান সোহানের চলচ্চিত্রভুবন

২০