আকন্দ সোহাগ । মাদারগঞ্জ
২ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে
১৫৫

মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের ব্যারিস্টার কলেজ মোড় থেকে গুনারীতলা বাজার পর্যন্ত সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় ৩ কোটি ৭৯ লাখ ৯৮০ টাকা ব্যয়ে সড়কটির সংস্কারকাজের জন্য ২০২৪ সালের ১৪ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে স্থানীয়ভাবে আজাদ নামে এক ঠিকাদার কাজটি বাস্তবায়ন করছেন বলে জানা গেছে।

চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ১৯ নভেম্বর কাজ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়সীমা প্রায় শেষের পথে। ২০২৬ সালের ১২ এপ্রিল কাজ সম্পন্ন করার কথা রয়েছে, অর্থাৎ হাতে রয়েছে মাত্র ৩৮ দিন। কিন্তু সরেজমিনে দেখা গেছে, এখন পর্যন্ত মোট কাজের ৪০ শতাংশও দৃশ্যমান হয়নি।

দীর্ঘদিন ধরে সড়কটি খোঁড়াখুঁড়ি অবস্থায় পড়ে থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। ধুলাবালি ও কাদার কারণে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা।

অটোরিকশা চালক জলিল বলেন, “রাস্তার কাজ বন্ধ থাকায় খুব সমস্যা হচ্ছে। অটো নিয়ে চলাচল করতে কষ্ট হয়। দ্রুত কাজ শুরু করার দাবি জানাই।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে ঠিকাদার প্রতিষ্ঠান আবেদন সাপেক্ষে সময় বৃদ্ধির সুযোগ পেতে পারে।

তিনি আরও জানান, সড়কটিতে একটি ফুটব্রিজ নির্মাণকাজ চলমান রয়েছে। ব্রিজের নিচের অংশের মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) জন্য নমুনা পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পুনরায় পুরোদমে কাজ শুরু হবে।

ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বপ্রাপ্ত স্থানীয় ঠিকাদার আজাদ হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

প্রেম, তারকা ও সময়ের ভাষ্যকার: সোহানুর রহমান সোহানের চলচ্চিত্রভুবন

মাহে রমজান উপলক্ষে মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু

১০

বাজারের ড্রেনের পানি সড়কে,দূর্ভোগে ব্যবসায়ী,ক্রেতা ও পথচারী

১১

ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১২

রাণীশংকৈলে গোরস্থানে আবারও কঙ্কাল চুরি

১৩

মাদারগঞ্জে তেঘরিয়া এফ,কে,টি, এস,এস,কে, এ দাখিল মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

১৪

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন করে কাজ করছে সরকার নিজ এলাকায়: মির্জা ফখরুল

১৫

নরসিংদীর মাধবদীতে বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে কিশোরী আমেনাকে হত্যা

১৬

স্বভাব পরিবর্তন না হলে স্থানীয় নির্বাচনেও জনগণ ব্যালটে জবাব দেবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১৭

মাদারগঞ্জে স্কাইল্যাব ক্যাডেট একাডেমির ২২ শিক্ষার্থীর ১১ জনই পেলেন বৃত্তি 

১৮

রাণীশংকৈলে অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৯

পীরগঞ্জে প্রতিবন্ধীর গমক্ষেতে ‘বিষ’ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ

২০