রিয়াজুল হক সাগর | রংপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৯ জন

পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬২

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের সাথে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের এক বিশেষ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনকে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “শহীদদের রক্তে ভেজা এই নতুন বাংলাদেশে কোনো অনিয়ম বা দুর্নীতির স্থান নেই। আমরা জনগণের শাসক নই, বরং সেবক হিসেবে কাজ করতে চাই।” জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহত যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং তাঁদের পুনর্বাসনে সব ধরনের সহায়তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। মতবিনিময় সভায় পীরগাছা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তারা পীরগাছা উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। জবাবে সংসদ সদস্য স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০