মোঃ কামাল হোসেন । নরসিংদী
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

নরসিংদীর শিবপুর উপজেলা বাসীর উন্নয়নই আমার লক্ষ্য এমপি মনজুর এলাহী

নরসিংদীর শিবপুর উপজেলা বাসীর উন্নয়নই আমার লক্ষ্য এমপি মনজুর এলাহী
ছবি : আলোকিত জনপদ
৪৮

নরসিংদীর তিন – শিবপুর উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী বলেছেন,শিবপুর উপজেলা বাসীর উন্নয়নই আমার লক্ষ্য।

কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে চাই আপনাদের সহযোগিতায় শিবপুর একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ । অদ্য বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখতে গিয়ে সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, শিবপুর থেকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক ও বসবাসযোগ্য শিবপুর উপজেলা হিসেবে গড়ে তোলতে চাই।

নির্বাচনের পর প্রথম উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। নবনির্বাচিত এমপি বলেন,জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এখন আমার প্রথম দায়িত্ব হবে শিবপুর উপজেলার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। মাদক,সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতা মূলক কার্যক্রম এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।দুর্নীতির বিষয়ে এমপি স্পষ্টভাবে জানান,সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনগণের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। উপস্থিত সকলেই নবনির্বাচিত এমপির এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন,শিবপুর থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী এর নেতৃত্বে শিবপুরের পরিবর্তন আসবে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে উঠবে।

উক্ত সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা প্রকৌশলী , খোন্দকার গোলাম শওকত. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোনতাশির বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার ,সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপমাত্রা বাড়লেও দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস

মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

নরসিংদীর শিবপুর উপজেলা বাসীর উন্নয়নই আমার লক্ষ্য এমপি মনজুর এলাহী

আসন্ন ঈদকে সামনে রেখে সারাদেশে মাদকের কারবার জমজমাট:সংঘটিত হচ্ছে চুরি-ছিনতাই

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম, আদালতে সোপর্দ

অন্তর্বর্তী সরকার, বিএনপি ও আ.লীগের আতাতে নির্বাচন হয়েছে: নাহিদ ইসলাম

জায়মা রহমানের নেতৃত্বগুণে মুগ্ধ অভিনেত্রী বাঁধন

২১ ফেব্রুয়ারি পালনে কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের রুটম্যাপ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী

১০

মালয়েশিয়া যুবদলের সিনিয়র সহ সভাপতি হলেন মাদারগঞ্জের নুরে সিদ্দিকী সুমন

১১

গোপালগঞ্জের আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির ঐতিহাসিক বিজয়

১২

ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মীর কারাদণ্ড

১৩

কয়রায় ধানের শীষের পক্ষে গনমিছিলে জনতার ঢল

১৪

নির্বাচনের আগের রাতে কিছু কেন্দ্রে বোমা বিস্ফোরণের আশঙ্কা: মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য

১৫

মুকসুদপুরে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা গণমিছিল

১৬

শার্শার নাভারনে অত্যাধুনিক শপিংমল ‘সিটি পার্ক’- এর উদ্বোধন

১৭

‘র’-এর কিছু ব্যক্তি জঙ্গি তালিকা করে ডিজিএফআইকে দিত: সাবেক সেনাপ্রধান

১৮

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন

২০