আকন্দ সোহাগ | মাদারগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২৪ জন

মালয়েশিয়া যুবদলের সিনিয়র সহ সভাপতি হলেন মাদারগঞ্জের নুরে সিদ্দিকী সুমন

৭০৭

বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কৃতি সন্তান নুরে সিদ্দিকী সুমন। ১৫ ফেব্রুয়ারী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরল ইসলাম নয়ন এর নির্দেশে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সাক্ষরে যুবদল মালয়েশিয়া শাখার ১৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে নুরে সিদ্দিকী সুমনকে নির্বাচিত করা হয়। এছাড়াও তিনি মাদারগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন৷ নুরে সিদ্দিকী সুমন, উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী ( তারা) এর সন্তান। বিএনপি পরিবারের সন্তান সুমন, স্কুলজীবন থেকেই

জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে প্রবেশ করেন। এরপর ব্যবসার সুবাদে মালয়শিয়ায় পাড়ি জমান তিনি। মালয়েশিয়ায় যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন সুমন৷ দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহযোগিতাসহ নানাভাবে সহযোগিতা করেছেন তিনি। যুবদলের মালয়েশিয়া শাখার সিনিয়র সহ সভাপতি
হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নুরে সিদ্দিকী
সুমন,বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ
যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে
দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

১

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

২

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

৪

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

৫

চিকিৎসকসংকট, পরীক্ষা-নিরীক্ষার অভাব ও অ্যাম্বুলেন্স জটিলতা: বেহাল মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার

৬

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

৭

Application ID দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন যেভাবে

৮

গাড়ির টায়ারে কালো রং ব্যবহার করা হয় কেন?

৯

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

১০

অপরাজিতা সিম নিতে কত টাকা লাগে, প্রথম রিচার্জে মিলবে কী কী বোনাস?

১১

কংগ্রেসের প্রশ্নে হোয়াইট হাউসের অনুমতি চান ট্রাম্প

১২

৭৫০ সিসির নতুন বাইক আনল Royal Enfield, কী থাকছে এতে?

১৩

২০২৭ সালে আসছে হোন্ডার বড় হাইব্রিড এসইউভি, থাকছে তিন সারির আসন

১৪

মৃত্যুর ২২৭ বছর পর নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল

১৫

মন্দির থেকে ফেরার পথে একই পরিবারের ৯ জনের মৃত্যু

১৬

তিন গতিদানবের অপেক্ষায় বাংলাদেশ, কঠিন পরীক্ষার মুখে ব্যাটাররা

১৭

বন্ধ হতে পারে ১২ বছরের টিভিএসের ১১০ সিসির জনপ্রিয় বাইক যাত্রা

১৮

লেবাননের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের সমর্থন

১৯

২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল

২০