আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর – ৩ মেলান্দহ – মাদারগঞ্জ আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে বিজয়ী করতে মাদারগঞ্জে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বালিজুড়ী ইউনিয়ন যুবদল নেতা সাজেদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক এর আয়োজনে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শুভগাছায় এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান বাবুল এর সহধর্মিণী তুহিন আক্তার শিউলী। এসময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোখলেসুর রহমান মোখলেস,মাদারগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বপন,মাদারগঞ্জ পৌর বিএনপি সাবেক সভাপতি হাবলুল গাজী বেলাল, জামালপুর জেলা যুবদলের সদস্য আল-আমিন তালুকদার,মাদারগঞ্জ উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু, বালিজুড়ী ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দীন শেখ ,উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন,জেলা ছাএদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিক মিয়া,উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান চৌধুরী খোকন, বাবু ফকির, নাফসু খান,মোঃ শিপন সরকার,সোজা শেখ,কালু শেখ,মিন্টু,উকিলসহ অনেকে। সভাপতিত্ব করেন বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউনুস খান। সঞ্চালনায় ছিলেন বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ। উঠান বৈঠকে বিপুল নারী ভোটার উপস্থিত ছিলেন। তারা আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে বিজয়ী করতে অঙ্গীকার করেন।
মন্তব্য করুন