সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬০ জন

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে তানোরে বিক্ষোভ মিছিল

১৮৮

৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে রাজশাহীর তানোরে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টায় বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

উক্ত সমাবেশে বক্তারা বলেন,দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকুরিজীবীরা হিমশিম খাচ্ছেন,অথচ নতুন পে-স্কেল নিয়ে গড়িমসি করা হচ্ছে। এরই মধ্যে দায়িত্বশীল পর্যায় থেকে সংবেদনশীল মন্তব্য সাধারণ কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐ্ক্য পরিষদের সাথে সমন্বয় করে তারা কর্মসূচি পালন করবেন।বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা অভিযোগ করেন,দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

বক্তারা আরও বলেন,নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কর্মক্ষেত্রে তাদের উৎসাহ ও দক্ষতা বৃদ্ধি পাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।বিক্ষোভ চলাকালে অংশ গ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এবং এই নবম পে-স্কেলের দাবি শুধু সরকারি চাকরি জীবীদের নয় বরং এই দাবি বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবিতে রুপান্তর হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০