ওয়েব ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২২ জন

সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই পদে থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই পদে থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস | ছবি: প্রেস উইং
৩৬৬

সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই পদে চাকরি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দীর্ঘ সময় একই দায়িত্বে থাকলে কর্মকর্তাদের মানসিকতা স্থবির হয়ে যায় এবং সৃজনশীলতা কমে যায়। তাই প্রতিটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় পর পর নতুনভাবে সাজানো জরুরি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য ও চাহিদা পরিবর্তিত হলেও অনেক প্রতিষ্ঠানে পুরনো ধ্যান-ধারণা নিয়ে মানুষ কাজ করে যাচ্ছে, যা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। তাঁর মতে, প্রতি ১০ বছর পর পর প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে শুরু করার চিন্তা করা উচিত।

সবার জন্য চাকরি নিশ্চিত করা একটি ভুল ধারণা

সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণাকে ভুল উল্লেখ করে ড. ইউনূস বলেন, এটি এক ধরনের দাসপ্রথার মতো। তিনি বলেন, সরকারকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে হবে, যাতে মানুষ নিজেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

ডিজিটাল খাত থেকেই আসবে পরিবর্তন

ড. ইউনূস বলেন, দেশের রাজনীতিতে যেমন জুলাই আন্দোলন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, জুলাই আন্দোলনের অভিজ্ঞতা প্রমাণ করেছে—তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, ডিজিটাল খাতই এখন মূল খাত। এই খাত থেকেই অন্যান্য সব খাতে পরিবর্তন ও প্রভাব তৈরি হবে।

নাগরিক সেবায় ডিজিটালাইজেশন এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি

নাগরিক সেবার ডিজিটালাইজেশন কাগজে-কলমে সীমাবদ্ধ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকার শুধু একটি সিস্টেম তৈরি করে জনগণের হাতে তুলে দেবে, জনগণ নিজের মতো করে সেটি ব্যবহার করবে—এটাই তথ্যপ্রযুক্তির আসল শক্তি।

পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেটই হতে পারে শ্রেষ্ঠ শিক্ষক

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ইন্টারনেট সংযোগের সীমাবদ্ধতার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট সংযোগ রয়েছে। যেসব স্কুলে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই হতে পারে সবচেয়ে ভালো শিক্ষক।

জালিয়াতি বন্ধের আহ্বান

জালিয়াতি প্রথা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, জালিয়াতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে এসব অনিয়ম বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে চলার সামর্থ্য আমাদের রয়েছে।

প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ আয়োজনে এ প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

অনুষ্ঠানের শুরুতে ‘ক্রিয়েট হিয়ার, কানেক্ট এভরিহোয়ার’ শিরোনামে ভবিষ্যৎ ডিজিটাল উদ্ভাবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। পরে প্রধান উপদেষ্টা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০