মো: ফয়সাল হোসেন, কয়রা উপজেলা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩২ জন

উন্নয়নের ধারাবাহিকতায় ধানের শীষে ভোট চান আজিজুল বারী হেলাল

১৫৮

বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই দেশের উন্নয়ন এগিয়ে গেছে—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় কয়রা উপজেলার মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপি প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পির পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
আজিজুল বারী হেলাল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাতের ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালিয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ হাসানের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-৬ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, জাসাস, শ্রমিক দল, তাঁতী দল ও ছাত্রদলের নেতারা। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী

মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শেখ হাফিজুর রহমান

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

১১

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

১২

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

১৩

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১৪

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

১৫

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

১৬

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১৭

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১৮

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১৯

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

২০