মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৬ জন

কয়রায় নৌবাহিনীর ফুট পেট্রোলিং ও সচেতনতামূলক প্রচারণা

১১৯

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার উপকূলীয় কয়রা উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় নৌবাহিনীর পক্ষ থেকে ফুট পেট্রোলিং ও সচেতনতামূলক মাইকিং করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর কয়রা কন্টিজেন্ট কর্মকর্তা লেফটেন্যান্ট আসিফ আরাফাতের নেতৃত্বে একটি টিম কয়রা সদরসহ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় এই কার্যক্রম পরিচালনা করে। একই সময়ে উপজেলার সুন্দরবন ঘেঁষা দক্ষিণ বেদকাশী ইউনিয়ন এবং আমাদী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনীর পৃথক কয়েকটি দল ফুট পেট্রোলিং ও জনসচেতনতামূলক প্রচারণা চালায়। অভিযানে মূলত আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার, কালো টাকা ও মাদকের বিস্তার রোধ এবং ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের দুর্ভোগ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

টহল চলাকালীন নৌবাহিনীর পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়, নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতামূলক তৎপরতা, চাঁদাবাজি বা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ্য করা হবে না। যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

নৌবাহিনীর এই বিশেষ তৎপরতায় উপকূলীয় জনপদের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর এই টহল অপরাধ প্রবণতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মাঝে আস্থার সৃষ্টি করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রাবণ মেঘের দিন: বাংলা সিনেমায় গ্রামীণ জীবন ও মানবিক অনুভূতির এক অধ্যায়

জন্মদিনে স্মরণ: সুরের নন্দনভূমির শিল্পী রাজা হোসেন খান

কালকিনিতে দুই প্রাইভেট ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩০ হাজার টাকা জরিমানা

রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে বিএমএসএফের ইফতার ও দোয়া মাহফিল

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থার পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি,২ ব্যবসায়ীকে জরিমানা

ঈদুল ফিতর উপলক্ষে মাদারগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু

১০

মাদারগঞ্জে মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী

১১

মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

১২

মাদারগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শেখ হাফিজুর রহমান

১৩

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১৪

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া

১৫

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

১৬

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

১৭

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

১৮

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

১৯

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০