ওয়েব ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৩ জন

৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড)

৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড)
সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল | ছবি : সংগৃহীত
২৬২

বিচারপ্রক্রিয়া দ্রুত ও সহজ করতে আরও আট জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) সেবা চালু করা হয়েছে। নতুন এই সেবার আওতায় মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি এবং শেরপুর জেলায় অনলাইনের মাধ্যমে জামিননামা দাখিল করা যাবে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন,

“আগে একজন আসামিকে জামিন পেতে ১০–১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হতো, অনেক ক্ষেত্রে আসামিদের কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। ই-বেইলবন্ড চালু হওয়ায় এখন অনলাইনে জামিননামা দাখিল করা সম্ভব এবং এক ঘণ্টার মধ্যেই বন্দির মুক্তি নিশ্চিত করা যাবে।”

তিনি আরও জানান, ডিজিটাল সিস্টেমে কে কখন জামিননামায় স্বাক্ষর করেছেন—সবকিছুর স্বচ্ছ রেকর্ড থাকবে। ফলে প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করার সুযোগ আর থাকবে না।

আইন মন্ত্রণালয় জানায়, বিচার ব্যবস্থা আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানোই লক্ষ্য। প্রচলিত কাগজভিত্তিক জামিননামার পরিবর্তে ই-বেইলবন্ড চালুর মাধ্যমে বিচারপ্রার্থী, কারা কর্তৃপক্ষ ও আইনজীবীদের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।

প্রথম ধাপে, গত বছরের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হয়েছিল। সফল বাস্তবায়নের পর এবার আরও আট জেলায় ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০