অনলাইন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯২ জন

ইসলামী আন্দোলন কত আসনে অংশ নেবে? বিস্তারিত ঘোষণা

ইসলামী আন্দোলন কত আসনে অংশ নেবে? বিস্তারিত ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
২৩২

ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার ২৫৯টি আসনে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা লোকমান হোসাইন জাফরী এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক বিবৃতিতে জানিয়েছেন, নির্বাচন কমিশনের বাছাইপর্ব শেষে এবং পারস্পরিক সম্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচন করবে

এর আগে, ১৬ জানুয়ারি বিকেলে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

মাওলানা আতাউর রহমান বলেন, ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামায়াতে ইসলামী’র অবস্থান অস্পষ্ট হওয়ায় এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী সমঝোতায় নেই। তিনি বলেন, “যে ২৬৮টি আসনে আমাদের প্রার্থিতা নিশ্চিত হয়েছে, সেগুলোতে আমরা এককভাবে নির্বাচনে অংশ নেব। একজনও প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। বাকি ৩২ আসনে আমরা আদর্শিক বিবেচনায় প্রার্থীকে সমর্থন প্রদান করব।”

দলের মুখপাত্র আরও বলেন, জামায়াত যদি ক্ষমতায় আসে, শরিয়াহ আইন বাস্তবায়ন না করে প্রচলিত আইনে দেশ শাসন করবে, যা দেশের বর্তমান দুর্দশার মূল কারণ হিসেবে বিদ্যমান আইনকে উল্লেখ করেছেন। তিনি যোগ করেন, “আমাদের রাজনীতি নীতির ওপর ভিত্তি করে, তাই মৌলিক নীতিতে ভিন্নমতের কারণে জামায়াতের সঙ্গে সমঝোতায় থাকা সম্ভব নয়।”

ইসলামী আন্দোলন কেন ১১ দলের আসন সমঝোতা থেকে সরে এসেছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে মাওলানা আতাউর রহমান বলেন, জামায়াতের নেতৃত্ব বিএনপির সঙ্গে বৈঠক করে জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনা করেছেন। এটি দলের মধ্যে সংশয় তৈরি করেছে এবং আশঙ্কা দেখা দিয়েছে যে নির্বাচনে আদর্শিক লক্ষ্য পূরণ হবে না।

তিনি আরও উল্লেখ করেন, “জামায়াতে ইসলামী’র পুরোনো স্লোগান ছিল—‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’। ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আসার পর তারা আল্লাহর আইনের থেকে সরে গেছে এবং ক্ষমতাকে প্রধান হিসেবে বিবেচনা করছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১০

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১১

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১২

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৩

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৪

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

১৬

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১৭

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৯

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

২০