কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৮ জন

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

২৫০

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে‌ জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত এ সম্মেলনে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা পর্যায়ে ইমামদের অংশগ্রহণে গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোটারদের মাঝে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব এবং সচেতনতা অংশগ্রহণের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামীক ফাউন্ডেশন।

অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। পরে পবিত্র কুরআনুল করীম থেকে বাংলা অনুবাদসহ তিলাওয়াত করেন সদর উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা ইমরান হোসেন ও মাস্টারপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সাইফুল ইসলাম।য এরপর গণভোট নিয়ে বিশেষ

সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ- জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম।

খতিব ও ইমামদের পক্ষ থেকে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ।

গোপালগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার প্রায় আট শতাধিক ইমাম ও আলেমগণ অংশগ্রহণ করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক আরিফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ডঃ আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ্, কোর্ট জামে মসজিদ ও মাদ্রাসার মুহতামিম মুফতী হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও এবিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ- জামান বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাষ্ট্র ও সমাজের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে আস্থা ও নৈতিকতার প্রতীক হিসেবে গণভোটের ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ মুফতী ওয়ালিউল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১০

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১১

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১২

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৩

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৪

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

১৬

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১৭

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৯

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

২০