মোঃ কামাল হোসেন, নরসিংদী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৮ জন

নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার সাত

১৮৭

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর কারারচর ও আয়ুবপুর ইউনিয়ন এর জাঙ্গালিয়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ও উদ্ধারকৃত অস্ত্র, নগদ অর্থ এবং মাদকদ্রব্য সমূহ শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে লেঃ কর্ণেল শামীম রহমান,পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন) এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,শিবপুর উপজেলার কারারচর মদিনা জুট মিলস সংলগ্ন এলাকার ১/ মোঃ মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা (৭০), ২/ জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম (৫০),৩/ শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা (২৪), আইয়ূব পুর ইউনিয়ন, জাঙ্গাইলা এলাকার ৪/ মফিজ উদ্দিন এর ছেলে আলমগীর (৩৭), ৫/ আওয়াল এর স্ত্রী শামসু নাহার (৫০), ৬/ মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২),৭/ ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।

 

 

উদ্ধারকৃত মালামাল ১/ টি আগ্নেয়াস্ত্র (সাথে ২টি কার্তুজ) ,২/ ৩টি পিস্তল ম্যাগাজিন, ৩/ ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট,৪/ নগদ ১৫,৪০,১০০ টাকা,৪/ মোবাইল ১৭ টি (১৩টি স্মার্টফোন, ৪টি বাটন), ৫/ ২টি সাষমুরাই, ৬/ ৬টি ফেন্সিডিল,৭/ ৯টি বিদেশি মদের বোতল, ৭/ ২টি নকল পিস্তল,৮/ ২টি রাম দা, ৯/ ১টি ল্যাপটপ। অদ্য ১৪/১/২৫ ইং বুধবার বিকেলে শিবপুর মডেল থানায় সাংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ জেলা সুপার মোঃ আবদুল্লাহ্‌ আল ফারুক সাংবাদিকদের কে জানান নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার ও অস্ত্র , নগদ অর্থ মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

গ্রেফতারকৃত জামাল উদ্দিন খোকা এর বিরুদ্ধে একটি মামলা,আজিজুল মিয়া এর বিরুদ্ধে দুটি মামলা,মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ সময় আরো বক্তব্য রাখেন,লেঃ কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন ) । উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ,সহকারী পুলিশ সুপার ও শিবপুর সার্কেল মোঃ রায়হান সরকার, অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া শিবপুর মডেল থানা। এসময় নরসিংদীর জেলার যৌথ বাহিনীর উদ্যোতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০