অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩১ জন

তারেক রহমানের ভাষায় স্মরণীয় এক দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
১৭৬

দেশে ফিরে মানুষের ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিভিন্ন সড়কে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, বিপুলসংখ্যক মানুষের দোয়া ও শুভেচ্ছাকে তিনি নিজের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অনুভূতির কথা জানান।

পোস্টে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমির মাটিতে পা রাখার দিনটি তাঁর হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। দেশের মানুষের ভালোবাসা, সম্মান ও আন্তরিকতায় তিনি গভীরভাবে অভিভূত। এই প্রত্যাবর্তন ঘিরে নিজের ও পরিবারের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও যারা পাশে ছিলেন এবং কখনো আশাহত হননি, তাঁদের সাহস ও আস্থাই তাঁকে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে। নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম, পেশাজীবী, কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। তাঁর মতে, জনগণের ঐক্যই বাংলাদেশের প্রকৃত শক্তি।

এই ঐতিহাসিক মুহূর্তটি দায়িত্বশীলভাবে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে তাঁর প্রত্যাবর্তনকালে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

এছাড়া তাঁর দেশে ফেরা উপলক্ষে শুভেচ্ছা জানানো অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। গণতন্ত্র, বহুদলীয় সহাবস্থান ও জনগণের ইচ্ছাশক্তির প্রতি সম্মান জানিয়ে তিনি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বের কথা তুলে ধরেন এবং প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বানকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানান।

পোস্টে তিনি বলেন, তিনি কেবল স্বপ্নের কথা বলেননি, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব ও কার্যকর পরিকল্পনার কথা তুলে ধরেছেন—যেখানে শান্তি, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে, আর প্রতিটি শিশু আশা নিয়ে বড় হতে পারবে।

এই পরিকল্পনাকে তিনি সব বাংলাদেশির জন্য, একটি ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথনকশা হিসেবে উল্লেখ করেন।

সবশেষে দেশে ফেরার সময় তাঁকে বরণ করে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আল্লাহর কাছে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০