মাইনুল ইসলাম, সাভার প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩২ জন

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন:তারেক রহমান

১৬৬

দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে (২৬ ডিসেম্বর-২০২৫) শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে এসে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  তিনি বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান, দেশে ফেরার পর গতকাল ৩০০ ফিটে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। বিশেষ করে তার আগমনের পরই শুক্রবার প্রথম কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।

শুক্রবার বিকেলে যদিও সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন করার কথা ছিলো কিন্তু তিনি রাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন। এর আগে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার জুমার নামাজ শেষে তিনি গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরে তাঁর পিতার কবর জিয়ারত করেন।

এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। স্মৃতিসৌধ এলাকায় এ উপলক্ষে ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুসহ দলীয় নেতাকর্মীরা সরাসরি তারেক রহমানকে একনজর দেখার জন্য শুক্রবার জুম্মার নামাজের পর থেকে স্মৃতিসৌধে অপেক্ষা করে। সেখানে নিরাপত্তায় রয়েছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুমার নামাজের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিলো কিন্তু তিনি রাতে এসেছেন, সেই অনুযায়ী গণপূর্ত অধিদফতর পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়েছিলো। তারেক রহমানের আগমনে সাভারে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা স্মৃতিসৌধে উপস্থিত হতে শুরু করেন, গভীর রাত জেগে স্মৃতিসৌধে থাকেন তারা। নিরাপত্তার কারণে স্মৃতিসৌধেট আশপাশে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, নিরাপত্তায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য বিশেষ নজরদারি চালানো হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে ৫০ হাজারের বেশি মানুষের সমবগম হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১০

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১১

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৪

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৫

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৬

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৭

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৮

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

২০