কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৮ জন

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ২৪টি ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার

১৭৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের একটি দল জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির একটি টহলদল সীমান্তের মাইজহাটি এলাকা থেকে এসব ডেটোনেটর উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুরের চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় এই ডেটোনেটরগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দেশে স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারাগাঁও সীমান্তে তাল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত আছে বলে জানিয়েছেন বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০