কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৮ জন

শাল্লায় ‘ডেভিল হান্ট’ মামলায় সাংবাদিক বাদল গ্রেফতার, কারাগারে প্রেরণ

১০২

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করা ‘ডেভিল হান্ট ফেইস-২’ মামলায় স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক শাল্লার খবর ডটকম”-এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক বাদল চন্দ্র দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে বিঞ্জ আদালত তার জামিন না মুঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাদল চন্দ্র দাস শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ডুমরা গ্রামের মৃত মাখন লাল দাসের ছেলে। তিনি জাতীয় দৈনিক ‘বাংলার মাটি’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন এবং ২০২৫-২০২৬ অর্থবছরের হাওর রক্ষা বাঁধের পিআইসি বাস্তবায়ন কমিটির সাংবাদিক প্রতিনিধি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে শাল্লা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজার থেকে জিজ্ঞাসাবাদের কথা বলে বাদল চন্দ্র দাসকে থানায় নিয়ে যায় পুলিশ। দীর্ঘ সময় থানায় রাখার পর রাতে তাকে আলোচিত ‘ডেভিল হান্ট ফেইস-২’ মামলায় গ্রেফতার দেখানো হয়।

বাদল দাসের বড় ভাই বাবুল দাস দাবি করেন, বাদলের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা ছিল না। তিনি বলেন, “পুলিশ বিকেলে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে বাজার থেকে নিয়ে যায়। আমরা থানায় যোগাযোগ করলে জানানো হয়েছিল সাধারণ কিছু বিষয়ে কথা বলে ছেড়ে দেওয়া হবে। কিন্তু রাতে হঠাৎ তাকে এই মামলায় আসামি করে সকালে আদালতে পাঠিয়ে দেওয়া হয়।”

এ ব্যাপারে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নবী হোসেন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ‘ডেভিল হান্ট ফেইস-২’ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

একজন মাঠপর্যায়ের সংবাদকর্মীকে এমন একটি স্পর্শকাতর মামলায় গ্রেফতারের ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল মহলের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার মেরিট এবং বাদল চন্দ্র দাসের সংশ্লিষ্টতা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই গ্রেফতারের নেপথ্যে কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

১০

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

১১

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১২

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১৩

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১৪

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

১৫

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

১৬

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

১৮

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

২০