অনলাইন ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৬ জন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: জুবাইদা রহমান, এভারকেয়ার

ছবি : সংগৃহীত
১৫২

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন এবং বিদেশে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে তাঁর বিদেশে চিকিৎসা নেওয়া সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। বিএনপি নেতাকর্মী ও দেশের বিভিন্ন স্তরের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং গুজব ছড়ানো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, “চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ রাতে মেডিকেল বোর্ডের বৈঠকে তাঁর অবস্থা মূল্যায়ন করা হবে।”

তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার পাশে রয়েছেন এবং চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০