কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি
৬ ডিসেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৩ জন

সুনামগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবসে শহীদদের গনকবরে শ্রদ্ধাঞ্জলি

২৬৫

আজ ৬ই ডিসেম্বর সুনামগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস। ঐদিনে অনেক শহীদের রক্তভেজা ইতিহাসে সুনামগঞ্জ একটি অবিস্মরনীয় দিন। স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালে আজকের দিনে সুনামগঞ্জের বিভিন্নস্থানে মুক্তিযোদ্ধাদেও সাথে সমর যুদ্ধে পরাজিত হয়ে পাক বাহিনীর সদস্যরা লায়নের মাধ্যমে মুক্ত হয়েছিল তৎকালীন মহকুমা শহর সুনামগঞ্জ।

এই সুনামগঞ্জকে আজাদ করতে গিয়ে জেলার অনেক মুক্তিকামী ছাত্র,কৃষক জনতা যুদ্ধে নিজেদের জীবন জীবন বাজি রেখে সশস্ত্র সংগ্রাম করে শহীদ হয়ে এই জেলাকে পাক হানাদার মুক্ত করেছিলেন। ছাত্র,কৃষক ও জনতার সশন্ত্র যুদ্ধে বাধ্য হয়েছিল হানাদার বাহিনী সুনামগঞ্জ থেকে পলায়নে।

সুনামগঞ্জকে স্বাধীন করতে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিনসহ ৩ জন সূর্য-সন্তান। ঐদিন তারা দেহের তাজা রক্ত দিয়ে প্রমান করেছিলেন বাঙ্গালী জাতি বীরের জাতি তারা কখনো হারতে জানেনা হারাতে জানে । ফলে দীর্ঘ লড়াই সংগ্রামের মাঝে ও শহরের ঘন মেগাচ্ছন্ন আকাশে হানাদারমুক্ত সুনামগঞ্জের আকাশে বাসাসে স্বাধীনতার লাল সবুজের পপতাকা উড়ছে,তখন এই নির্মম হত্যাযঞ্জের সহযোদ্ধাদের বিজয়োল্লাসকে রিণত করেছিল গভীর বিষাদে। সূত্রে জানা যায়,ডিসেম্বরের প্রথম সস্তাহে জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভেঙ্গে যায় পাক হানাদার বাহিনীর সকল প্রতিরক্ষা ব্যবস্থা। ৫নং সাব সেক্টর কমান্ডার মেজর এম এ মোতালেব সুনামগঞ্জ সীমান্তের যোগিরগাঁও,ক্যাপ্টেন যাদব শহরতলীর আমবাড়ি বাজার এলাকা এবং ক্যাপ্টন রঘুনাথ গৌরারং এলাকা হয়ে তিনটি ভিন্নদিক থেকে মুক্তিবাহিনীর সদস্যরা মিলে জীবনের ঝুঁকি নিয়ে একসাথে সুনামগঞ্জ শহরে প্রবেশ করেন।

ফলে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর এই সুপরিকল্পিত সাড়াঁশি অভিযানের মুখে পাক হানাদার বাহিনীর সদস্যরা শহরে টিকে থাকতে পারেনি। জীবন বাচাঁতে তারা শহর ছেড়ে পালাতে বাধ্য করে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সদস্যরা। এর আগে ২৬ নভেম্বর হানাদার বাহিনীর সদস্যরা চারদিক ঘিরে আক্রমন চালানোর কারণে মুক্তিকামী লোকজন সদর উপজেলার মঙ্গলকাটা এলাকায় ঘাঁিট ধরে রাখাটা অসম্ভব হয়ে পড়েছিল। তখনকার সময়ে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর তীব্র আক্রমনের মুখে পিছু হঠে পাশেই গোধীগাঁও নৈদের খামার ও মীরেরচর এলাকায় এসে অবস্থান শক্ত করেন।

এখান থেকেই মুক্তিযোদ্ধারা পান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে আজকের এইদিনে ৬ই ডিসেম্বর চুড়ান্ত বিজয়ের পথ প্রস্তুত করেন। আজকের এই দিনটিকে বিশেষভাবে মর্মান্তিক করে তুলেছিলেন ছাত্রলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিনের আত্মত্যাগ। প্রতিরোধ যুদ্ধ চলাকালীন সময়ে তালেব উদ্দিন শক্রুপক্ষের কাছে আটকা পড়েছিলেন।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান,যুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী সুনামগঞ্জ ছেড়ে পালানোর সময় সদর উপজেলার আহসানমারা এলাকায় পাক বাহিনীর হাতে আটক তালেবসহ ৩জনকে এক রশিঁতে বেঁধে নির্মমভাবে গুলি করে হত্যা করার পর তাদের লাশ সুরমা নদীতে ফেলে দেয়া হয়েছিল। এই তিন শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিকে অমর করে রাখতে সুনামগঞ্জের আহসানমারা সেতু এলাকায় নির্মিত করা হয়েছিল স্মৃতিসৌধ। তাদের এই আত্মত্যাগ সুনামগঞ্জের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে এক অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিল।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার ভোরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ডলুরা ৪৮জন বীর মুক্তিযোদ্ধার গণকবর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অপর্পণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া,পুলিশ সুপার আবু সাঈদ মোহাম্মদ জাকির হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার তাপন রঞ্জন ঘোষ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বীরমুক্তিযোদ্ধা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল দক্ষিণ আফ্রিকা

১

স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে রাত কাটালেন কারারক্ষী

২

প্রাণিসম্পদ অধিদপ্তরে অষ্টম শ্রেণি পাসেই সরকারি চাকরি, আবেদন চলছে

৩

নতুন Honda CB500 ৫০১ সিসির ইঞ্জিন, তিন ভেরিয়েন্টে দাম শুরু দাম ২ লাখ ৭৫ হাজার

৪

চীনের মহাকাশ অভিযানে নতুন ইতিহাস, সঙ্গী হচ্ছেন পাকিস্তানি নভোচারী

৫

বাংলাদেশে নতুন Suzuki Dzire আনল উত্তরা মোটরস থাকছে ৬ এয়ারব্যাগ

৬

পুরনো সিমে কি 5G ইন্টারনেট চালানো সম্ভব? নতুন সিম লাগবে কি না জেনে নিন

৭

বৃত্তির সুযোগসহ ইউরোপে মাস্টার্স, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

৮

মাত্র ১৫০ টাকায় ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট,গ্রামে পৌঁছে যাচ্ছে স্বাধীন WiFi সেবা

৯

চীনে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

১০

বাজার থেকে বিদায় টিভিএস জুপিটার স্পেশাল এডিশন, কেন বন্ধ হলো?

১১

দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছে রুশ যুদ্ধবিমান, উত্তেজনার মধ্যে নতুন ঘটনা

১২

একই খরচে আরও দ্রুত ইন্টারনেট: বিটিসিএলের নতুন অফার ঘোষণা

১৩

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে ঝুঁকি, খরা-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা

১৪

বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের

১৫

মাছ খেলেও শরীরে ঢুকতে পারে ফিতাকৃমি, বাঁচবেন যেভাবে

১৬

ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন যেভাবে, মোবাইলেই দেখুন

১৭

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

১৮

এনআইডি নিয়ে দালালের কাছে নয়, সরাসরি যোগাযোগ করুন এই সরকারি নম্বরে

১৯

সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ

২০