অনলাইন ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির
১০০

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ ডিসেম্বর) এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, প্রয়োজন হলে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

এক্সে মোদি লিখেছেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি সম্পর্কে জেনে গভীর উদ্বেগ প্রকাশ করছি। বাংলাদেশের জনজীবনে দীর্ঘসময় ধরে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত যেকোনোভাবে সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত।”

এদিকে চিকিৎসা সহায়তার অংশ হিসেবে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক সোমবার ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, এটি চীনের প্রাথমিক মেডিকেল দল; মূল চিকিৎসক দল মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় আসবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি বলেন, “ম্যাডামের অবস্থা স্থিতিশীল। গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্য নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না।”

তিনি দলীয় নেতা-কর্মী ও দেশবাসীকে চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। বিভিন্ন গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।”

তিনি আরও বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণ করছেন। তাদের কাছ থেকে জেনেছি— চিকিৎসা স্বাভাবিকভাবেই চলছে। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

১১

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১৪

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১৫

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১৬

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৯

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

২০