অনলাইন ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫, ১:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৬ জন

সৌদিতে বড় ধরনের অভিযানে গ্রেপ্তার হল ২১ হাজার প্রবাসী

সৌদি আরবে প্রশাসনের অভিযান। ছবি : সংগৃহীত
১২২

সৌদি আরবে সম্প্রতি ব্যাপক অভিযানে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বসবাস, সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মোট ২১ হাজার ১৩৪ জন প্রবাসীকে আটক করা হয়। এর মধ্যে ১৩ হাজার ১২৮ জন বসবাস আইন, চার হাজার ৮২৬ জন সীমান্ত নিরাপত্তা এবং তিন হাজার ১৮০ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২২ হাজার ৭১ জনকে নিজ দেশের কূটনৈতিক মিশনে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। এছাড়া পাঁচ হাজার ৭৮ জনকে ভ্রমণ ব্যবস্থাপনার আওতায় নেওয়া হয়েছে এবং গত সপ্তাহে ১১ হাজার ৬৭৪ জনকে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

গালফ নিউজ আরও জানায়, সীমান্ত পথে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করার সময় এক হাজার ৬৬৭ জনকে আটক করা হয়েছে—এদের ৫৭ শতাংশ ইথিওপিয়ান, ৪২ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া দেশ ছাড়তে গিয়ে ৩১ জনকে অবৈধভাবে পালানোর চেষ্টা করার সময় ধরা হয়।

অভিযানে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অবৈধ শ্রমিক বা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের মাধ্যমে সহায়তা করছিলেন। বর্তমানে সৌদি আরবে মোট ৩১ হাজার ৯১ জন বিদেশির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ২৯ হাজার ৫৩৮ জন পুরুষ এবং এক হাজার ৫৫৩ জন নারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে—যে কেউ আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন বা সহযোগিতা করলে তাকে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দের মুখে পড়তে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১০

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১১

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৪

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৫

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৬

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৭

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৮

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

২০