কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

সৎ ছেলের হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

৯৭

সৎ ছেলে কর্তৃক কুয়েত ফেরত প্রবাসী মায়ের জায়গাজমি জোর জরবদখলসহ প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন সৎ মা ছাফা মোহাম্মদ।

শুক্রবার বিকেল ৩ টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের ২য় তলায় সদর উপজেলার ইকবাল নগরের বাসিন্দা প্রবাসী এই নারীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এেেত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্খিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের,তিনি একজন কুয়েত প্রবাসী উল্লেখ করে ঐ নারী সাংবাদিকদের জানান, তিনি দীর্ঘদিন কুয়েতে অবস্থান করার পর গত তিন মাস আগে বাংলাদেশে আসেন। তিনি দেশে আসার পর সুনামগঞ্জ পৌরসভার ০৯ নং ওয়ার্ডের ইকবালনগর সংলগ্ন বার্ড চক্ষু হাসপাতালের দক্ষিন পার্শ্বে সফা মোহাম্মদের নামীয় জমিতে থাকা বসতভিটাটি মেরামতের চেষ্ঠা করলে সফা মোহাম্মদের স্বামী মোঃ সুহেল আহমদ ও তার ১ম স্ত্রীর সন্তান মোঃ খোকন মিয়া ও বাড়ির কেয়ারটেকার মিলে প্রবাসী মহিলাকে বাঁধা দেয় এবং তাকে ঐ জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেন অন্যতায় তাকে প্রাণে হত্যার হুমকি প্রদান করা হয়।।

‎তিনি আরো উল্লেখ করেন আমি গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আমার নামীয় জমিতে বসতবাড়ি মেরামতের কাজ দেখাশুনা করতে গেলে আমার স্বামী ও সৎ ছেলে মিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে আমাকে একটি সিএনজিতে করে তাদের বাসায় নিয়ে গিয়ে ৫/৬ ঘন্টা আমার উপর অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এলোপাতারি কিল, ঘুষি ও লাটিপেটা করে আমাকে মারাত্মকভাবে জখম করে। এ ঘটনায় কোন মামলা-মোকদ্দমা করিলে আমাকে প্রানে মারার হুমকি ও দেয়া হয়। পরবর্তীতে তাদের বসতঘর থেকে আমার ভাইয়ের ছেলে তছকির আলী আমাকে উদ্ধার করে নিয়ে আসেন।

‎তারপর আমি আমার স্বামী ও সৎ ছেলের হাত থেকে প্রানে বাচঁতে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করি। এরপর আরো ক্ষিপ্ত হয়ে তারা আমাকে প্রাননাশের হুমকি প্রদানসহ আমার নামীয় জমি তাদের নামে দলিল করে দেয়ার কথা বলে। তাদের অত্যাচার ও হুমকি-দামকির কারনে আমি চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।

‎এছাড়াও আপনাদের আরো জানাতে চাই যে, আমার নামীয় ৯৫ শতক জায়গার মধ্যে ৩০ শতক জমি আমার সৎ ছেলেকে দিয়ে দেই। তারপরও সে নানা কৌশলে আরো ৩০ শতক জমি হাতিয়ে নিতে চায়। আমি তাকে জমি না দেয়ায় সে প্রতিনিয়িত আমাকে প্রাননাশের হুমকি দিয়ে আসছে। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই আমার জমি ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

১০

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

১১

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১২

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১৩

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১৪

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

১৫

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

১৬

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

১৮

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

২০