আহসান হাবীব, সুবর্ণচর ( নোয়াখালী ) প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩ জন

সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

৯৩

পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। মঙ্গলবার ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

একইসঙ্গে তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।

এসময় তারা বলেন, ‘সারাদেশে আমরা ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদানসহ প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টিসেবা ও টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। অথচ রাজস্ব খাতে চাকরি থাকা সত্ত্বেও আমাদের কোনো পদোন্নতি নেই।’ আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত হলেও এখনো নিয়োগবিধি নেই। ফলে বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত।

চাকরিতে যোগদানের পর থেকে এ পর্যন্ত আমরা লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তবুও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি—নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়ন। দাবি আদায় না হলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’ এদিকে ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি পালন এবং উপজেলার নিজ নিজ অফিসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবার কল্যাণ সহকারীরা। পাশাপাশি আসন্ন পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহও তারা বর্জন করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১০

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১১

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১২

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৫

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৬

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৭

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৮

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৯

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০