কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৩ জন

সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

১৩২

সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীতে বালু-পাথর পরিবহনকারী নৌকা থেকে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী, হয়রানী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে নৌ-শ্রমিক মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা কার্গো-ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও জামালগঞ্জ স্টিলবডি নৌ পরিবহন মালিক সমিতির আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের আবুয়া নদীর পাড়ে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কার্গো-ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি আতাউর রহমান, শ্রমিক নেতা নুর আহমদ, সাইফুল ইসলাম, সুহেল মিয়া,জামালগঞ্জ একতা স্ট্রীলবডি নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির প্রতিনিধি মোঃ সুমন মিয়া,মোঃ মতিউর রহমান ও ফুল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী পথে পরিবহনকৃত প্রতি ফুট বালি-পাথরে যেখানে ২৫ পয়সা করে টোল আদায় করার কথা থাকলেও বিভিন্ন নদীর ইজারাদাররা প্রতি ফুটে ১ টাকা ৫০ পয়সা করে আদায় করছে। নির্ধারিত টোল আদায় কেন্দ্রের মাধ্যমে রয়েলিটি ও টোল আদায়ের নিয়ম থাকলেও চাঁদাবাজ সন্ত্রাসীরা চালকদের জিম্মি করে ভাসমান অবস্থায় নদীতে টোল আদায় করে যাচ্ছে। যারা অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান তাদেরকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ শ্রমিক নেতা ও মালিকদের। এছাড়াও রশিদ না দিয়ে চাঁদা আদায় করা হয় বলেও অভিযোগ মানববন্ধনে আসা শ্রমিক ও মালিক নেতাদের । বক্তারা অবিলম্বে নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি,সন্ত্রাস,শ্রমিক হয়রানী ও নির্যাতন বন্ধের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১০

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১১

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১২

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৫

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৬

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৭

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৮

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৯

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০