কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি
৫ জানুয়ারি ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৩ জন

সুনামগঞ্জের এম্বোশিয়া হোটেলে ভোটারদের সাথে স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের মত-বিনিময়

১০২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের সৌজনে শহরের প্রিয়াংঙ্গন মার্কেটের পাশে এম্বোশিয়া হোটেলে বসবাসকারী ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে এই অভিজাত হোটেলে শহরে বসবাসকারী শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ভোটারদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরেশ ভদ্র চক্রবর্তীর সভাপতিত্বে ও অনন্ত কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।

সভায় আরো উপস্থিত ছিলেন,ঝুলন কন্তি চৌধুরী,শম্ভু নাথ চন্দ,রাখেশ দাস,মোঃ ছমির আহমদ,রেশ চন্দ্র চক্রবর্তী,রঞ্জিত কুমার দাস,মনোরঞ্জন দাস,অরজিত চৌধুরী,সবিতা সূত্রধর,মোঃ রকি মিয়া,মোঃ নুরুজ্জামান,উত্তম চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লন্ডন প্রবাসী ও সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেছেন,আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদি আদর্শে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মী ছিলাম। আমি শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছি। আমার আসনের মানুষের ভালবাসায় শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্ধীতা করতে হচ্ছে। কিন্ত আমার এই আসনের মানুষজন শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থাসহ রাস্তাঘাট,ব্রীজ,কালভার্ডসহ অবকাঠামো সমস্যায় রয়েছেন। আমি মনে করি সম্প্রীতির নির্দশন হিসেবে বাংলাদেশের যেকোন জেলার সাথে কম্পেয়ার করা হলে আমাদের এই জেলা সম্প্রীতির একটা অনন্য উদাহারণ। এই জেলায় বসবাসকারী হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টানসহ বিভিন্ন জাতিগোষ্ঠির মাঝে যে একটা ভাতৃত্বের বন্ধন রয়েছে তা বর্তমান এবং আগামি প্রজন্মের ছেলেমেয়েরা সেই ধারাবাহিকতা সমুন্নত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমি সাধারন ভোটারদের উৎসাহ উদ্দীপনায় নির্বাচনে প্রার্থী হয়েছে, তবে ভোটে নির্বাচিত হলে এই বিবিধ সমস্যাগুলো সমাধানে সকলের মতামতের ভিত্তিতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সকল মানুষজনকে সাথে নিয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে চাই। তিনি আরো বলেন,আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এই দুটি উপজেলার প্রতিটি ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রাম ঘুরে মানুষের সাথে কথা বলেছি তাতে অভূতপূর্ব সাড়া মিলেছে। তিনি বলেন বর্তমান অন্তবর্তীকালীন সরকার যদি প্রতিটি নির্বাচনী এলাকায় সকল প্রার্থীদের সমানভাবে সুযোগ দেয়া হয় এবং ভোটারগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে নিশ্চয় তিনি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১২

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৪

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৫

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৬

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৭

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৮

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

১৯

প্রেম, তারকা ও সময়ের ভাষ্যকার: সোহানুর রহমান সোহানের চলচ্চিত্রভুবন

২০