নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৯ জন

ভালুকায় দিপু চন্দ্র দাসের পরিবারকে সমবেদনা জানাল পূজা উদযাপন ফ্রন্ট

২১২

আজ বুধবার (২৪ ডিসেম্বর,২০২৫) তারিখ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর নেতৃত্বে ময়মনসিংহের ভালুকায় উগ্র মৌলবাদী গোষ্ঠীর হাতে নৃশংসভাবে নিহত দিপু চন্দ্র দাসের বাড়িতে পরিবারকে সহমর্মিতা জানাতে ছুটে যান একদল মানবিক নেতৃবৃন্দ। এসময় দিপু চন্দ্র দাসের বাড়িতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পূজা উদযাপন ফ্রন্ট, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টসহ মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক ও রাজৈর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সংগ্রামী সদস্য সচিব সনজীব কুমার দাস। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ, সহ-সভাপতি গৌতম মিত্র, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক পিজুস সরকার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়,সহ- সাংগঠনিক সম্পাদক তন্ময় সাহা, মতিঝিল থানার আহ্বায়ক বিজয় পাল, ময়মনসিংহ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টোটন ভট্টাচার্য প্রমুখ নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু বলেন, উগ্র মৌলবাদী গোষ্ঠীর হাতে নৃশংসভাবে নিহত দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।তা না হলে সারা বাংলাদেশে একযোগে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। তিনি আরো বলেন,সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সকল অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ব্যক্তিদের একজোট হয়ে বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশে রূপান্তর করতে এগিয়ে আসতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০