পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি
৩ জানুয়ারী ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১১ জন

রাণীশংকৈল নেকমরদ ওরশ মেলায় সার্কাসের অদলে চলছে অশ্লিল নৃত্য

ছবি : আলোকিত জনপদ
১৪৩

প্রতি বছরের ন্যায় এবারও ইতিহাস প্রসিদ্ধ নেকমরদ ঔরশ মেলার আয়োজন করা হয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় । মেলায় সার্কাস ও সামাজিক দোকানপাটের অনুমতি থাকলেও রাতে বসানো হচ্ছে অশ্লীল নৃত্যের আসর। রাত গভীর হওয়ার সাথে সাথেই চলছে নগ্ন নাচ। এসব অশ্লীল নগ্ন নাচ দেখতে চড়া দামে টিকিট কেটে নাচের আসরে ভীড় জমাচ্ছে শিক্ষার্থী সহ উঠতি বয়সের যুবকরা।

আর এ মেলার সভাপতি হচ্ছেন উপজেলা নিবার্হী অফিসার নিজেই। এলাকাবাসীর দাবি তার মদদেই চলছে অশ্লীল নাচের আসর এমন আয়োজনের জন্য সচেতন মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে সরেজমিনে গিয়ে দেখা ও জানা হয়েছে কাতিহার-নেকমরদ সড়কের পাশে কৃষি আবাদি জমিতে ইতিহাস প্রসিদ্ধ নেকমরদ ঔরশ মেলার আয়োজন করা হয়েছে।

এসব জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ হয় এবার আবাদ বন্ধ রেখে মালিকদের সঙ্গে কথিত চুক্তি করে এ মেলা বসিয়েছে আয়োজকরা। মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে গড়ে তোলা হয়েছে দুই শতাধিক দোকানপাট। বিভিন্ন প্যান্ডেলে চলছে সার্কাস, মৃত্যু ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল ও কার খেলা। অদূরেই তৈরি করা দি গ্রেট লায়ন ও রওশন সার্কাস এ দুটি সার্কাস প্যান্ডলে দুপুর ১২ টা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত চলে, আবার সন্ধ্যার পরে শুরু হয় অশ্লিল নৃত্য।

দুই সার্কাসের আকর্ষণ বাড়াতে প্যান্ডেলের মূল ফটকে সাঁটানো হয়েছে চলচিত্রের নায়ক নায়িকাদের ছবি সম্বলিত ব্যানার। ছবি দেখেই হুমড়ি খেয়ে পড়ছে উঠতি বয়সী যুবকরা। প্রথম ক্লাস ১২০, দ্বিতীয় ক্লাশ ১শত ও তৃতীয় ক্লাস ৮০ টাকা দিয়ে টিকিট কেটে সার্কাসে প্রবেশ করছে নানা বয়সী মানুষ। রাত ৯ টায় শুরু হয় সার্কাসের নামে অসামাজিক নাচ। হিন্দি গানের তালে তালে অশ্লীল অঙ্গভঙ্গি করে মঞ্চ মাতাচ্ছে একদল সুন্দরী রমণী।

এতেই খুশি হয়ে তাদের উপর কারি কারি টাকা ছিটাচ্ছে আকর্ষিত দর্শকরা। মেলা দেখতে আসা পীরগঞ্জ পৌরশহরের বাসিন্দা আজিজুল ইসলাম, বিলকিস বেগম ও নাজমা খাতুন বলেন, কি বলবো আগে শুনে এসেছি রাতে যাত্রাপালাতে এসব অশ্লীল নৃত্য দেখানো হয়। আজকে শাশুড়ী বউমা সহ পরিবার নিয়ে এসেছিলাম মেলায় নায়ক নায়িকা দেখতে এসে যা দেখলাম একবারে বলার মতো না।

নর্তকী নাচ লজ্জায় বের হয়ে গেছি। এবিষয়ে মেলা কমিটির সাধারণ সম্পাদক নবী আলী মুঠো ফোনে জানান, আমি বাইরে আছি এ নিয়ে পরে কথা হবে। রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি খাদিজা বেগম মুঠো ফোনে জানান, বিষয়টি আমি অবগত নয়।আপনার মাধ্যমে জানতে পারলাম ব্যবস্থা নিচ্ছি। বলে তিনি এড়িয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় আলোচিত লাশ পোড়ানো ৭ হত্যা মামলায় সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ৫ ফেব্রুয়ারি

মাদারগঞ্জে পদত্যাগ করা গণঅধিকার পরিষদের সেই নেতাকর্মীরা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করলেন, আখতার হোসেনের

গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী অ্যাড. মাহমুদ হাসানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকায় ধানের শীষের নির্বাচনীয় পথসভা

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ 

৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি তাদের মার্কা দাড়িপাল্লা: মির্জা ফখরুল

মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা

রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ’

ভুয়া কাজ ও ভুয়া বিলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: বিতর্কের কেন্দ্রেই গণপূর্তের প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ

১০

তানোরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

১১

নরসিংদীর শিবপুরে মৎস্যজীবী লীগ এর ভাইকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১২

গোপালগঞ্জে জেলা জজের বাসভবনে দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেল হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

১৩

জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক জিয়া

১৪

প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা ‌

১৫

নির্বাচিত হলে সবার বিয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থী আশা মণির

১৬

নরসিংদীর বেলাবোতে তিন দিন নিখোঁজের পর ছাত্রলীগ নেতার মৃতদেহ দেহ উদ্ধার

১৭

নির্বাচনী সহিংসতায় হতাহত: তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানাল এইচআরএসএস

১৮

গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক

১৯

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা: জি এম কাদের

২০