পারভেজ হাসান | ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

রাণীশংকৈলে অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

৯৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারি সার বরাদ্দে অনিয়ম ও অবৈধ বিক্রির অভিযোগে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার লেহেম্বা এলাকার মেসার্স মল্লিক ট্রেডার্সে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। এ সময় ডিলার লাবণ্য কুমার মল্লিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ফেব্রুয়ারি মাসে মেসার্স মল্লিক ট্রেডার্সের নামে সরকারি বরাদ্দ হিসেবে টিএসপি, এমওপি (পটাশ) ও ডিএপি সার দেওয়া হয়। নিয়ম অনুযায়ী এসব সার নির্ধারিত কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশনা ছিল। তবে অভিযোগ রয়েছে, ডিলার লাবণ্য কুমার মল্লিক নির্দেশনা অমান্য করে কিছু নির্দিষ্ট ব্যক্তির কাছে সার বিক্রি করে দোকান বন্ধ করে দেন। পরদিন কৃষকেরা সার নিতে গেলে তাদের জানানো হয়, সার শেষ হয়ে গেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ কৃষকেরা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে অবহিত করেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বিক্রির ক্যাশ মেমো ও হিসাবপত্র যাচাই করে গরমিল পান। তদন্তে বরাদ্দকৃত কিছু সার অবৈধভাবে বিক্রির প্রমাণ মেলে। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের সময় ডিলার লাবণ্য কুমার মল্লিক ও তার ম্যানেজার তোজাম্মেল হোসেন নিজেদের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও সার বিতরণকে কেন্দ্র করে একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। গত ২ ডিসেম্বর উপজেলার উমরাডাঙ্গী বাজারে মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মধ্যে সার বিতরণ করছিলেন। এ সময় তিনটি ভ্যানে করে ৩৩ বস্তা সার পাঁচজন ব্যক্তি নিয়ে যাওয়ার দৃশ্য দেখে অন্যান্য কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দায়িত্ব পালনরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন স্থানীয়দের চাপে এলাকা ত্যাগ করেন।

পরে পুনরায় সার বিতরণের সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনের ওপর গণহামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আটজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। স্থানীয় কৃষকদের দাবি, সরকারি সার সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০