সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
৫ জানুয়ারি ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৫ জন

রাজৈরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

১৭৪

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরের রাজৈরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক দিনকালের রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলামের উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজৈর মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং মাদারীপুর-২ (রাজৈর ও মাদারীপুর সদর একাংশ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জাহান্দার আলী মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার দৃঢ় অবস্থান আজও গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও জনগণের অধিকার রক্ষায় কখনো আপস করেননি বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন জনগণের শক্তির কাছে কোনো দমননীতি টিকে থাকতে পারে না।

জাহান্দার আলী মিয়া বলেন, আজকের এই শোক সভা শুধু শোক প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অঙ্গীকার। খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপি অতীতেও রাজপথে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 

দৈনিক দিনকালের রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান (লেবু)।

এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার এমদাদুল হক টুটুল বিশ্বাস, জনতার জমিনের শহীদুল আলম, দৈনিক যায়যায়দিনের প্রশান্ত কুন্ডু, আমার সংবাদের মহিউদ্দিন চৌধুরী হীরা, রূপালী বাংলাদেশের সুজন হোসেন রিফাত, এস এম জাকির হোসেন ডাবলু, মো শাওন করিম, সোহেল শিকদার, রাকিবুল হাসান, শেখ আলী, কাজী নাজমুল ইসলাম সিফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১২

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৪

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৫

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৬

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৭

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৮

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

১৯

প্রেম, তারকা ও সময়ের ভাষ্যকার: সোহানুর রহমান সোহানের চলচ্চিত্রভুবন

২০