বাদশাহ মিয়া ( মুকসুদপুর )গোপালগঞ্জ প্রতিনিধি
১ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১১ জন

মুকসুদপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

৬৮৯

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে মূল্যবান বিরল প্রজাতিন পোয়া গাছ কেটে আত্মসাৎ করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লিয়াকত আলী লাক্ষু।

তিনি উপজেলার পুরাতন মুকসুদপুর গ্রামের মৃত মালেক শেখের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সকালে, অভিযুক্ত লিয়াকত আলী লাক্ষু সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে পুরাতন মুকসুদপুর এলাকায় সরকারি মালিকানাধীন জায়গা থেকে মূল্যবান গাছ কেটেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। এ সময় গাছ কেটে আত্মসাৎ করার প্রস্তুতিকালে লিয়াকত আলীকে হাতেনাতে ধরে ফেলা হয়।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং সরকারি সম্পদ চুরির চেষ্টার অপরাধে অভিযুক্তকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত বলেন, গাছ কেটে আত্মসাৎ করার প্রস্তুতিকালে লিয়াকত আলীকে হাতেনাতে ধরে ফেলা হয়। সরকারি সম্পদ চুরির চেষ্টার অপরাধে অভিযুক্তকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০