বাদশাহ মিয়া, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯২ জন

মুকসুদপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

১১৯

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে মূল্যবান গাছ কেটে আত্মসাৎ করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কামরুল ইসলাম (৫৪)। তিনি উপজেলার পশারগাতী গ্রামের মৃত শুকুর আরাফাতের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে, অভিযুক্ত কামরুল ইসলাম সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে পশারগাতী এলাকায় সরকারি মালিকানাধীন জায়গা থেকে মূল্যবান গাছ কেটেছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। এ সময় গাছ কেটে আত্মসাৎ করার প্রস্তুতিকালে কামরুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলা হয়।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, গাছ কেটে আত্মসাৎ করার প্রস্তুতিকালে কামরুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯(২) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১২

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৪

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৫

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৬

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৭

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৮

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

১৯

প্রেম, তারকা ও সময়ের ভাষ্যকার: সোহানুর রহমান সোহানের চলচ্চিত্রভুবন

২০