বাদশাহ মিয়া ( মুকসুদপুর )গোপালগঞ্জ প্রতিনিধি
৫ ডিসেম্বর ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৪ জন

মুকসুদপুরে আলোচিত অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি হত্যার প্রধান আসামী গ্রেফতার

১০৪

গোপালগঞ্জের মুকসুদপুরে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগম (২১) হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব-৬ ও র্যাব-১১ এর যৌথ অভিযানকারী দল।

্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে র‌্যাব-৬, সিপিসি-সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ইতি বেগম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামী রাসেল শেখ (৩০) কে গ্রেফতার করা হয়।

পরে তাকে কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতের ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আসামী রাসেল শেখ (স্বামী) ও অন্যান্য আসামীরা পূর্বপরিকল্পিতভাবে ২৩ নভেম্বর রাত ৮টার পর থেকে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময়ে ইতি বেগমকে তাদের বসতঘরে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এরপর লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে চারটি ইট বেঁধে বাড়ির পূর্বপাশের নিজস্ব পুকুরে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়। ৩০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দিলে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে নিহতের ভাই মো. সেলিম (৩৭) বাদী হয়ে রাসেলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া রাসেল শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১০

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১১

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১২

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৫

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৬

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৭

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৮

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৯

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০