রিপোর্ট বাংলাদেশ~
২ মে ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৯ জন

মারা গেছেন সাবেক আইজপি

১৭৬

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক নির্বাচন কমিশনার মো. মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১ মে) ভোর পাঁচটায় রাজধানীতে গুলশানে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

অমায়িক, ভদ্র ও সজ্জন মানুষ হিসেবে পরিচিত মোদাব্বির হোসেন চৌধুরী দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। হবিগঞ্জের কৃতি সন্তান মোদাব্বির হোসেন চৌধুরী ছিলেন সিলেট বিভাগের প্রথম ডিআইজি।

মরহুমের জানাজা বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন ও অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মোদাব্বির হোসেন চৌধুরী ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৭তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট ছিলেন এবং পাকিস্তান সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট হিসাবে অবসর গ্রহণ করেন।

পরে জিয়াউর রহমানের শাসনামলে তিনি পুলিশে আত্তীকৃত হন। ২০০২ সালে আইজিপির দায়িত্ব পালন করেন তিনি। পরে তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়। ২০০৫ সালে অবসর গ্রহণ করেন পুলিশের সাবেক এ আইজিপি। এছাড়া তিনি নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০