আলোকিত জনপদ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭০ জন

মামলাজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

মামলাজট হ্রাসে ভূমিকা রাখবে
২০৭

সরকার জাতীয় আইনগত সহায়তা সংস্থা বিলুপ্ত করে তার স্থলে আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আইনগত সহায়তা প্রদান আইন দ্বিতীয় দফায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকে এটি চূড়ান্ত হবে। প্রধান লক্ষ্য, দেশের সব নাগরিক যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন। এই উদ্যোগের সফলতা কামনা করা হচ্ছে।

এর আগে ২০০০ সালে আর্থিক সংকটের প্রেক্ষিতে নাগরিকদের আইনের আশ্রয় পাওয়ার সমতা নিশ্চিত করতে এই আইন প্রণয়ন করা হয়েছিল। ২০০৯ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় ১২ লাখ অসচ্ছল বিচারপ্রার্থী বিনামূল্যে আইনি সেবা পেয়েছেন। এই সেবা প্রদান করা হয় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন (‘১৬৪৩০’) এর মাধ্যমে। জেলা লিগ্যাল অফিসগুলো এই সময়ে ২.৫ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ আদায় করেছেন।

আইনের ২১ক ধারার অধীনে লিগ্যাল এইড অফিসাররা আদালতের বাইরে বিরোধের মধ্যস্থতা ও আইনি পরামর্শ দিয়ে থাকেন। দুপক্ষের সম্মতি ও সমঝোয়ার মাধ্যমে মধ্যস্থতা চুক্তি সম্পন্ন হয়, যা সময় ও খরচ দুটোই সাশ্রয় করে। গত ১ জুলাই এই প্রক্রিয়ার প্রসার ঘটাতে নয়টি আইনে (৫ দেওয়ানি, ৪ ফৌজদারি) সংশোধনী অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে মামলা দায়েরের আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি বাধ্যতামূলক করা হয়েছে।

দেশে বর্তমানে ৪৫ লাখ মামলা বিচারাধীন, এবং প্রতিনিয়ত নতুন মামলা যুক্ত হচ্ছে। বিচারকের সংখ্যা মামলার তুলনায় খুব কম। এই পরিস্থিতিতে যেসব বিরোধ আপসযোগ্য এবং দ্রুত সমাধানযোগ্য, সেগুলো মধ্যস্থতার মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করলে নাগরিক উপকৃত হবেন এবং রাষ্ট্রের খরচও কমবে।

আমরা মনে করি, প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে রাষ্ট্রের কাছ থেকে সহজ ও সাশ্রয়ে সেবা প্রাপ্তির। সরকারি উদ্যোগে আইনি সহায়তা এই অধিকার নিশ্চিত করতে সহায়ক। দীর্ঘ সময় ধরে দেশের বিচার ব্যবস্থায় জনবান্ধবতা পুরোপুরি প্রতিফলিত হয়নি। মামলা ও বিচার প্রক্রিয়া নিয়ে নাগরিকদের মধ্যে অনিশ্চয়তা, ভোগান্তি ও শঙ্কা বিরাজমান। এই বিকল্প উদ্যোগের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের জন্য আইনি সেবাপ্রাপ্তি আরও বিস্তৃত ও কার্যকর করা সম্ভব, যা জনমুখী বিচারব্যবস্থা প্রতিষ্ঠার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১০

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১১

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১২

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৩

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

১৪

প্রেম, তারকা ও সময়ের ভাষ্যকার: সোহানুর রহমান সোহানের চলচ্চিত্রভুবন

১৫

মাহে রমজান উপলক্ষে মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু

১৬

বাজারের ড্রেনের পানি সড়কে,দূর্ভোগে ব্যবসায়ী,ক্রেতা ও পথচারী

১৭

ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৮

রাণীশংকৈলে গোরস্থানে আবারও কঙ্কাল চুরি

১৯

মাদারগঞ্জে তেঘরিয়া এফ,কে,টি, এস,এস,কে, এ দাখিল মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

২০