মাইনুল ইসলাম, বেলকুচি উপজেলা সিরাজগঞ্জ
৯ ডিসেম্বর ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

বেলকুচিতে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন 

১০১

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে ভয়াবহ অবৈধ বালু উত্তোলন। উচ্চক্ষমতাসম্পন্ন সেকশন কাটার ড্রেজার মেশিন দিয়ে নদীর তীর চষে বেড়াচ্ছে স্থানীয় বালু সিন্ডিকেট। এর ফলে যমুনার তীব্র স্রোতে দাপট বেড়ে গিয়ে নদীভাঙন আশঙ্কাজনকভাবে মারাত্মক রূপ নিচ্ছে—হারিয়ে যাচ্ছে লোকজনের বসতবাড়ি, ফসলি জমি এবং সরকারি নদী রক্ষা বাঁধও পড়ছে চরম ঝুঁকিতে।

প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার—বরং হুমকি, ভয়ভীতি ও হামলার শিকার হতে হচ্ছে প্রতিবাদকারীদের।

এই পরিস্থিতির প্রতিবাদে চৌহালি, জাঙ্গালিয়া, কলাবাগান ও বেলকুচি এলাকার প্রায় তিন শতাধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের নিয়ে আয়োজন করা হয় মানববন্ধন। ব্যানার হাতে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তরা জানালেন তাদের ক্ষোভ ও আতঙ্কের কথা।

রাতের আঁধারে ড্রেজার বসিয়ে তাণ্ডব

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, বাপ্পি, জয়নাল, পাশান ও মিলনসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাতের অন্ধকারে ড্রেজার বসিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করছেন। তাদের অব্যাহত কার্যক্রমে নদীর তীররক্ষা বাঁধ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

স্থানীয়রা জানান, অভিযুক্তরা একসময় নিষিদ্ধ সর্বহারা গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। ২০২৩ সালে র‌্যাবের কাছে আত্মসমর্পণের পর কিছুদিন চুপ থাকলেও বর্তমানে আবারও জড়িয়ে পড়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ ও জিম্মি করে টাকা আদায়ের মতো অপরাধে। তাঁদের বালু উত্তোলনে বাধা দিতে গেলেই নেমে আসে নির্যাতন আর প্রাণনাশের হুমকি।

অনুসন্ধানে দেখা যায়,যমুনা নদীপথে টাঙ্গাইলের জাঙ্গালিয়া এবং কলাবাগান চরের দুর্গম এলাকায় দুটি বড় ড্রেজার নোঙর করা। আশপাশে রয়েছে একটি অস্থায়ী ঘর, যা ব্যবহার করা হচ্ছে ‘অপারেশনের ঘাঁটি’ হিসেবে। সেখানে সন্দেহজনকভাবে বেশ কয়েকজনকে থাকতে দেখা গেলেও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সরে পড়ে তারা। স্থানীয়রা জানান, রাত যত গভীর হয়, ততই বাড়ে ড্রেজারের গর্জন আর নদীর বুকে বালু চুরির মহোৎসব।

বিষয়টি নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন—

“মানববন্ধনের বিষয়ে আমি অবগত নই। তবে সুনির্দিষ্ট তথ্য পেলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান—“দিন বা রাত—যে সময়েই অবৈধভাবে বালু উত্তোলন করা হোক না কেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর একটাই দাবি—‘বাঁচতে চাই’

মানববন্ধনে অংশ নেওয়া মানুষগুলোর মুখে একটাই কথা—নদী ভাঙনে সব হারানোর আগেই থামাতে হবে বালু সিন্ডিকেটকে। না হলে যমুনায় বিলীন হয়ে যাবে আমাদের চরের অস্তিত্ব, আমাদের জীবন ও জীবিকা।

তাদের দাবি—প্রশাসন যেন অবিলম্বে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার জব্দ করে চরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১০

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১১

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১২

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৫

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৬

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৭

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৮

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৯

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০