অনলাইন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬২ জন

বিসিবি জাহানারার অনুরোধে তদন্তের সময় বৃদ্ধি করল

ছবি : সংগৃহীত
২০৩

নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে ৮ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। বিসিবি কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় আজ বোর্ড তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও ১৫ দিন বৃদ্ধি করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, জাহানারাকে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছিল। তবে তিনি আরও সময় চেয়েছেন, তাই বিসিবি সময়সীমা বাড়িয়েছে।

প্রাথমিক তিন সদস্যের কমিটিতে প্রধান আহ্বায়ক ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। অন্য দুই সদস্য ছিলেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। পরে কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচ করা হয়। নতুন সদস্য হিসেবে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান।

বিসিবি জানিয়েছে, ২০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন পাওয়ার আশা করছে। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০