রিপোর্ট বাংলাদেশ~
২৮ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯০ জন

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত-২

২৩৭

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের বাইল্লা বাড়ির মো.রফিকের ছেলে মোটরসাইকেল চালক মো. মামুন (৩০) ও বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের দেওড়ি বাড়ির মৃত সীতারাম সাহার ছেলে পথচারী শমসের সাহা (৫৫)।

রোববার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া। এর আগে, শনিবার রাত সোয়া ১০টার দিকে নোয়াখালী-কুমিল্লা হাইওয়ে আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামেন শমসের সাহা। ওই সময় তিনি পায়ে হেটে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় চৌমুহী চৌরাস্তা থেকে সোনাইমুড়ীগ্রামী একটি মোটরসাইকেল নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মামুন ও পথচারী শমসের গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন পক্ষই এখনো কোন অভিযোগ করেনি। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

১

Application ID দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন যেভাবে

২

গাড়ির টায়ারে কালো রং ব্যবহার করা হয় কেন?

৩

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

৪

অপরাজিতা সিম নিতে কত টাকা লাগে, প্রথম রিচার্জে মিলবে কী কী বোনাস?

৫

কংগ্রেসের প্রশ্নে হোয়াইট হাউসের অনুমতি চান ট্রাম্প

৬

৭৫০ সিসির নতুন বাইক আনল Royal Enfield, কী থাকছে এতে?

৭

২০২৭ সালে আসছে হোন্ডার বড় হাইব্রিড এসইউভি, থাকছে তিন সারির আসন

৮

মৃত্যুর ২২৭ বছর পর নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল

৯

মন্দির থেকে ফেরার পথে একই পরিবারের ৯ জনের মৃত্যু

১০

তিন গতিদানবের অপেক্ষায় বাংলাদেশ, কঠিন পরীক্ষার মুখে ব্যাটাররা

১১

বন্ধ হতে পারে ১২ বছরের টিভিএসের ১১০ সিসির জনপ্রিয় বাইক যাত্রা

১২

লেবাননের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের সমর্থন

১৩

২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল

১৪

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২

১৫

বাড়ল ইঞ্জিনের শক্তি, নতুন ফিচারে Bajaj Pulsar RS200

১৬

মিষ্টির কারখানায় আগুন, নিহত ৩

১৭

নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক খেলে শরীরের যেসব ক্ষতি হয়

১৮

সরকারি চুক্তিতে এআই টেকনিশিয়ান নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, আবেদন করবেন যেভাবে

১৯

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের শেষ সময় বাড়ল

২০