মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী
২ জানুয়ারি ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২২ জন

নরসিংদীতে পুটিয়া বাজারে ১২৫৬ টাকার রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস এর মূল্য টাকা বৃদ্ধি

৩৩৩

নরসিংদীতে গৃহস্থালি রান্নার কাজে ব্যবহৃত হয় এলপিজির ১২ কেজি সিলিন্ডার গ্যাস। আর এই সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে তা এখন বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। নরসিংদীতে গত কয়েকদিন ধরে ধারাবাহিক ভাবে বাড়ছে এলপিজির দাম। সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দেওয়ায় ক্রেতাদের প্রতি সিলিন্ডার তিনশত টাকা থেকে চারশত টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে।

এমন অভিযোগ সিলিন্ডার ব্যবহারকারীদের। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়,১২ কেজি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত খূচরা মূল্য ১২৫৬ টাকা হলেও তিনশত থেকে চার শত টাকা বেড়ে তা বর্তমানে বিক্রি হচ্ছে সাড়ে ১৫ ও ১৬ শত টাকায়। নরসিংদী জেলায় বিভিন্ন বাজারে খুচরা সিলিন্ডার গ্যাস বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে,তাদের চাহিদা মত এলপিজির গ্যাস এর সরবরাহ বর্তমানে নেই।

তাই ক্রেতারা চাইলেও দিতে পারছেন না। ডিলারদের কাছ থেকে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে । তাই দোকানদার ও বাড়তি দামে বিক্রি করছেন। নরসিংদীর পুটিয়া বাজারের সাবেক মেম্বার আব্দুল জলিল মোল্লা ও বাদল মেম্বার যানান ,এক সিলিন্ডার এর দাম দিতে হচ্ছে ১৫ থেকে ১৬ শত টাকা। আবুল বাশার মেম্বার বলেন যার কাজ থেকে যেরকম রাখতে পারে দোকান দার রাখছেন হঠাৎ এমন দাম বৃদ্ধি চিন্তা করা যায় না।

১২ কেজির একটি সিলিন্ডার দাম দিতে হয় ১৬ শত টাকা। অধিকাংশ কোম্পানি সিলিন্ডার সরবরাহ বন্ধ রেখেছেন কেন যানা যায়নি। হাতে গোনা কয়েকটি কোম্পানি এলপিজির গ্যাস সরবরাহ করছেন। নরসিংদী জেলায় প্রতিদিন ২ হাজার সিলিন্ডারের চাহিদা থাকলেও ৫ থেকে ৬ শত সিলিন্ডার পাওয়া যাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এছাড়া প্রতি সিলিন্ডার এর কোম্পানি বাড়তি দাম নিচ্ছে।

৩০০ টাকা থেকে ৪০০ টাকা নেওয়ার তো কোনো সুযোগ নেই। তবে খুচরা বিক্রেতারা সামান্য কিছু বাড়তি নিতে পারেন বর্তমান সময়ে তবে এত বেশি নেওয়া ঠিক হচ্ছেনা বলে জানান ক্রেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

১

লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ

২

এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং? জেনে নিন কোথায় আটকে আছে

৩

কিয়েভে রুশ হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

৪

মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে

৫

দেশে নতুন এইচআইভি আক্রান্তদের প্রায় ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে দ্বিগুণের বেশি

৬

দেশে প্রথম ফি-ছাড়া ক্রেডিট কার্ড, জেনে নিন সুবিধা-অসুবিধা ও আবেদনের নিয়ম

৭

নবম পে স্কেলে বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত

৮

গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

৯

এখন থেকে ডায়াল করলেই কি মিলবে টেলিটক ব্যালেন্স? জেনে নিন বিস্তারিত

১০

দেশের গ্রিডে দ্বিতীয়বারের মতো যুক্ত হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ

১১

হাওর-চর-পাহাড়েও মিলবে দ্রুতগতির ইন্টারনেট, যেসব প্রকল্প হাতে নিয়েছে সরকার

১২

কল ড্রপ ও ইন্টারনেট সমস্যা নিয়ে ঘরে বসেই BTRC-তে অভিযোগ জানান

১৩

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল যাবে মোবাইলে, জানাল শিক্ষা বোর্ড

১৪

ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা

১৫

পালংশাকে ক্যালসিয়াম আছে, তবু শরীর পায় কতটা?

১৬

৫০তম বিসিএসের ফল কবে? গেজেট জটিলতায় বাড়ছে অপেক্ষা

১৭

শিক্ষক নিবন্ধনে আবেদন করলেই পুলিশ ভেরিফিকেশন, নতুন নিয়মের প্রস্তাব

১৮

টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

১৯

ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া এক নজরে জেনে নিন

২০