আব্দুল্লাহ আল মানছুর
২ এপ্রিল ২০২৫, ৬:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৯ জন

দেশকে অস্থিতিশীল করা হলে সরকার হার্ডলাইনে যাবে-উপদেষ্টা মাহফুজ আলম

২৫৩

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে  চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। আমরা চেষ্টা করব বাংলাদেশের কোন রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচারা দিতে না পারে। নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে পারি। যদি আলোচনা সতর্কতায় কাজ না হয়, যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে।

গনঅভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে বুধবার(২এপ্রিল) সকালে কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন,শহীদের চেতনা যেন বাংলাদেশের জনগণ ধারণ করে। আমরা চেষ্টা করবো, গণঅভ্যুত্থানে  শহীদদের বিচার কাজ শেষ করে যেতে পারি। শহীদদের আকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণে এ সরকারের চেষ্টা আছে। জনগণ এটার সাথে আছে। আমরা বিশ্বাস করি  এ চেতনার সাথে রাজনৈতিক দলের সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করবো।

গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, যতদিন আছি  আমরা চাইবো গণমাধ্যমের একটি গুণগত সংস্কারের জন্য। গণমাধ্যম সংস্কার কমিশনের পর্যালোচনা ও প্রস্তাবনায় মফস্বল ও কেন্দ্র নিয়ে বিস্তারিত বর্ণনা আছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহবায়ক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন

১

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

২

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির তিন শীর্ষ নেতা

৩

সারা দেশে আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

৪

মোদির সফরের পর ঋণের বোঝায় জর্জরিত অযোধ্যার পরিবার

৫

পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে ভাঙলেন পুলিশ সদস্য, অপেক্ষায় কনে

৬

বাংলাদেশি সন্দেহে হিলিতে পাঁচজনের বাড়িঘর গুঁড়িয়ে দিল ভারত

৭

মোরগকে বাঁচাতে ব্রেক, মামলা করে উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!

৮

স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি

৯

এআই দিয়ে নকল ঠেকাতে বিতর্ক, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

১০

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

১১

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

১২

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

১৪

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

১৫

চিকিৎসকসংকট, পরীক্ষা-নিরীক্ষার অভাব ও অ্যাম্বুলেন্স জটিলতা: বেহাল মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার

১৬

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

১৭

Application ID দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন যেভাবে

১৮

গাড়ির টায়ারে কালো রং ব্যবহার করা হয় কেন?

১৯

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

২০