কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
৬ জানুয়ারি ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৩ জন

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

১০৫

গোপালগঞ্জের গোবরা রুস্তম আলী চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তাহমিনা আক্তারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত করে, বিধি বহির্ভূতভাবে এক শিক্ষককে দীর্ঘমেয়াদি ছুটি প্রদান এবং এর বিনিময়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অভিভাবকেরা। অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক নাহিদা আক্তার ২০২৩ সালের ১ অক্টোবর যোগদানের মাত্র তিন মাসের মাথায় দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটিতে যান।

সরকারি বিধিমালা অনুযায়ী, কমপক্ষে দুই বছর চাকুরির বয়স না হলে এ ধরনের ছুটি পাওয়ার বিধান নেই। অভিযোগ রয়েছে, এই ছুটির অনুমতির বিনিময়ে নাহিদা আক্তারের বেতন-ভাতার একটা অংশ প্রধান শিক্ষক ও কয়েকজন কর্মচারী ভাগ করে নিচ্ছেন। এছাড়া আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যে, এই অনৈতিক সুবিধার বিনিময়ে প্রধান শিক্ষকের মেয়েকে নাহিদা আক্তারের স্বামীর মাধ্যমে ঢাকার একটি বিদ্যালয়ে চাকুরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং হাজিরা খাতায় স্বাক্ষর করে ব্যক্তিগত কাজে বাহিরে চলে যান।

ইংরেজি শিক্ষকের অনুপস্থিতিতে লাইব্রেরিয়ান ও অন্য বিষয়ের শিক্ষকদের ‘প্রক্সি শিক্ষক’ হিসেবে দেখানো হয়েছে, যা বিধিবহির্ভূত। লাইব্রেরিয়ান অমিত বেপারী প্রক্সি দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন। অন্য এক শিক্ষক প্রক্সি দেওয়ার কথা স্বীকার করলেও টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন।

অভিযুক্ত শিক্ষক নাহিদা আক্তার সাংবাদিকদের কাছে ছুটির বিষয়টি স্বীকার করে বলেন, কর্তৃপক্ষ তাকে ছুটি দিয়েছে। প্রধান শিক্ষকের মেয়ের চাকুরির বিষয়ে তিনি বলেন, তিনি আমাদের পরিচালিত স্কুলে সাময়িকভাবে কাজ করেছেন। তিনি প্রক্সি শিক্ষকদের টাকা দিয়েছেন বলে স্বীকার করেছেন। প্রধান শিক্ষক তাহমিনা আক্তার সাংবাদিকদের নিকট প্রক্সি শিক্ষক নিয়োগের কথা স্বীকার করলেও, এটি বিধি সম্মত কি না— এমন প্রশ্নে এড়িয়ে যান।

তিনি দাবি করেন, প্রক্সি শিক্ষক থাকায় এটি পূর্ণাঙ্গ ছুটির আওতায় পড়ে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাংবাদিকদের জানিয়েছেন, প্রক্সি শিক্ষক দিয়ে ছুটি কাটানোর কোনো বিধান নেই। এছাড়া দুই বছর পূর্ণ না হলে দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটি দেওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। অনিয়মের এই খবরে ক্ষোভ প্রকাশ করে অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১২

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৪

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৫

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৬

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৭

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৮

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

১৯

প্রেম, তারকা ও সময়ের ভাষ্যকার: সোহানুর রহমান সোহানের চলচ্চিত্রভুবন

২০