কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬ জন

গোপালগঞ্জের ৩টি আসনে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ ২৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

৮৭

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জের তিনটি (গোপালগঞ্জ -১, ২ ও ৩) আসন থেকে ২৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীও রয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিন তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের।

এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ নিয়ে জেলার তিনটি আসন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গোপালগঞ্জ-১ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির সেলিমুজ্জামান সেলিম, এনসিপির প্রলয় কুমার পাল, স্বতন্ত্র এম আনিসুল ইসলাম ও মো. সুজাউদ্দিন অপু।

গোপালগঞ্জ-২ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির ডা. কে এম বাবর, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আজমল হোসেন, সরদার, ইসলামী আন্দোলনের তসলিম হুসাইন শিকদার, গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্র হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান  কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, উৎপল বিশ্বাস ও শিপন ভূঁইয়া।

গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির এস এম জিলানী, এনসিপির আরিফুল দাড়িয়া, জামায়াতে ইসলামীর অধ্যাপক এম এম রেজাউল করিম, গণঅধিকারের আবুল বশার, স্বতন্ত্র অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান ও মোহাম্মদ আনোয়ার হোসেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে অংশ নিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অফিস চলাকালীন সময়ে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১০

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১১

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৪

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৫

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৬

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৭

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৮

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

২০