রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
৪ জানুয়ারি ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৬ জন

কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা সমর্থকদের হট্টগোল

১১৫

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা। বর্ধিত সময় দেওয়ার পরও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় আজ রোববার (৪ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক। এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্বের অভিযোগে যাচাইবাছাইয়ের সময় মোঃ মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে রোববার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলেও তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন বাতিলসংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ জমা দিতে পারেননি। এ কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের পর কুড়িগ্রাম জেলা প্রশাসকের হলরুমে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় দুই থেকে আড়াইশ জামায়াত নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ করেন। এ বিষয়ে কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী সাংবাদিকদের বলেন, রোববার দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসক তাকে কাগজপত্র নিয়ে ডেকেছিলেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের যথাযথ সুযোগ না দিয়েই মনগড়াভাবে মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি দাবি করেন, চাপের মুখে পড়ে বা কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সরকারি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, দাখিল করা মনোনয়নপত্রে অসংগতি থাকায় তা অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১২

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৪

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৫

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৬

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৭

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৮

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

১৯

প্রেম, তারকা ও সময়ের ভাষ্যকার: সোহানুর রহমান সোহানের চলচ্চিত্রভুবন

২০